বালিকা চল ঘাস ফুলে রঙ মাখি ।
বালিকাঃ পাগল হয়েছো ?
ঘাস ফুলের রঙ এমনিতেই খুব সুন্দর ,
চল ওদের রঙ মাখি আঙুলে , নখে , ঠোঁটে , আর শিরায় শিরায় ।
বালকঃ এটা সম্ভব ?
বালিকাঃ ভালোবাসলে সবই সম্ভব।
শুধু তোমার ইচ্ছেটাই এখানে মুখ্য।
বালকঃ বারে ! তুমি আবার ভালোবাসতে পারো নাকি ?
ঘাসফুল গুলোর কাছে জিগ্যেস করি ,
গোলাপেরাও হেসে কুটি কুটি হয়
তোমার তো এখোনো সখিদের সাথে লুকুচুরি খেলার বয়স ।
তুমি কি ভালোবাসবে আমাকে ?
বালিকাঃ হুম । তা ঠিক ।
তবে কোথা থেকে যেনো বালকের জন্য এতোগুলো আবেগ ঠাই নিয়েছে বুকে ।
চোখের আড়াল হলেই সেখানে কেমন যেনো ফাকা একটা অনুভূতি ।
আবার একটু একটু ব্যাথাও করে ।
এমন অবস্থায় ভালো আর না বেসে কী পারি ?
বালকঃ তোমারও এমন অনুভূতি হয় ?
কিন্তু আমি যদি পাল্টে যাই কখোনো !
যদি হারিয়ে যাই ?
বালিকাঃ হুহ বললেই হলো !
হৃদয় ছিড়ে বেঁধেছি তোমায় ।
চলে যাবে এত্তো সহজ ?
ভালোইতোবাসি ,
ছাড়ছিনা তোমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

