সূর্যের তাপ টাকেও বড় ঠুনকো মনে হয়
তোমার উত্তাপে ।
সেই সে ভাবনার উত্তাপে ।
চাঁদের আলোটাকেও আর ভালবাসিনা ,
গায়ে মাখিনা তাকে ।
তবে এটা জানকি ?
তুমি অনেকটা চাঁদের আলোর মতন ।
সপ্ত স্তর ভেদ করে চুয়ে চুয়ে পড়ো।
হয়তোবা একটু ভালবাসো ।
তবে এটাও সত্য
আমিতো সেই কবেই হারিয়েছি ।
বকুল ফুলে গা ডুবেয়েছি ।
আর কেয়া ঘাটের কিনারায় আমার তরী ভিড়িয়েছি ।
তোমায় নেব বলে ।
আর ভালবাসবো বলে ।
আচ্ছা আজ যখন আমি এতোদিনেও
এতোগুলো বছর ধরে তোমার কালো চুলে বিলি কাটার স্বপ্ন দেখে আসছি ।
তখন তুমি অস্পৃশ্যই বা কেন ?
আর কেনই বা বৃত্তের বাইরে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



