এখন কেনো যেনো মনে হয় ,
রাতটা পেরিয়ে যায় গাঙ্গচিলের মতো।
সে সাতরে পার হতে চায়
সবুজ মাঠ ।
যদিও তা মানা ,
নীল অথবা লাল সমুদ্রেই তা প্রযোজ্য ।
আমি চোখ দুটো হালকা বুজে ,
অল্প একটু আলো অথবা আঁধারে ,
খুঁজে নেই তোমাকে ।
জানকি ?
অপুর মতো আমারও বলতে ইচ্ছে করে ,
তবে তা রবি ঠাকুরের সাধুতে নয় ,
আর তুমি কোনো বস্তু ও নও ,
তাই “ইহা” টাও তোমার জন্য প্রোযোজ্য নয় ।
হুম এখন জানি কোনো টাই নয় ।
আমি পাইনি !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


