
মিথিলা ভাবী আর অপূর্ব এর একটা নাটক গত কাল দেখলাম । পরিচালকের নাম সানি । যাই হউক নাটকের কাহিনী হচ্ছে , মিথিলা ভাবী পুরো ঢাকা শহরে কোনো বাসা পাচ্ছেন না । তো অপূর্ব এর বাসায় উনি সাবলেট উঠবেন । বাসায় ওঠার টারমস এন্ড কন্ডিশন এবং বাসা ভাড়া নিয়ে আলোচনা প্রায় ১৫ মিনিট । ৫০ মিনিটের নাটকে এমন বেহুদা স্ক্রিপ্ট নিয়ে কেউ নাটক বানায় তা ভাবার বাইরে । একটা মেয়ে একটা ছেলের সাথে সাবলেট ওঠার সাহস দেখাবে এটাও সম্পূর্ণ অবাস্তব । এসব বললে আবার পরিচালক সাহেব বাজেটের দোষ দিবেন ! যাই হউক নাটক টা দেখলাম শুধু মাত্র মিথিলা ভাবীর প্রতি শ্রদ্ধা বোধ থেকেই । কিন্তু কেন যেন নাটক টা দেখার পরে আমার এই দুনিয়া দারির ওপর থেকে মায়া মহব্বত উঠে গিয়েছে । আমাদের বাংলা ব্লগ গুলোতে মৌলিক গল্প আর স্ক্রিপ্টের অভাব নেই , তারপরেও ওনারা যদি ভাল গল্প খুঁজে না পান তাহলে পরিচালক সানি ভাইকে কাইন্ডলি কেউ পাবনার টিকেট ধরিয়ে দিন । আচ্ছা এবার একটা ব্যপার, একটা মুভি বানাতে কত টাকা খরচ হয় ? নিব্রাস্কা আমার প্রিয় মুভি । এই মুভিটার বাজেট ১২ মিলিয়ন ডলার ,অথচ এই মুভি দেখলে যে কেউ বলবে বাজেট ১ মিলিয়নের বেশি যাবেনা ।হার্ডকোর হেনরির বাজেট ২.৫ মিলিয়ন ডলার যে কেউ এই মুভি দেখলে বলবে এর বাজেট ১০০ মিলিয়নের কম না । ব্যাপারটা হচ্ছে হার্ডকোর হেনরী রাশান মুভি আর নিব্রাস্কা আমেরিকান । আর আমাদের বাংলাদেশী নাট্য পরিচালক এবং চলচিত্র পরিচালকেরা বাজেটের দোষ দেয় । আসল কথা হচ্ছে এরা নাটক আর মুভি বানানোর যোগ্য কেউ না । আমি সব হিসেব করে দেখেছি মাত্র এক কোটি টাকা দিয়ে টেকেন সিরিজের মত মুভি বানানো যায় । আমাদের দেশের পরিচালকদের বানাতে দিলে যোগ্য অভিনয় শিল্পী খুঁজে বের না করে কোনো রকমে হেই হুই ডায়লগ দিয়ে মুভি বানিয়ে দোষ দিবে বাজেটের । খুব ই আফসোস হয় , একজন জহির রায়হান হারিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন ভাড়ে ভরপুর ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

