সাংবাদিকদের ওপর একটা গোষ্ঠীর এতো ক্ষোভ কিভাবে কাজ করে? সাংবাদিকদের কাজই হচ্ছে সংবাদ প্রকাশ করা ।
আমরা দেখেছি কিভাবে তারা হেফাজতের ৫মে তে শাপলা চত্বরে একজন নারী সাংবাদিক কে দৌড়ে দৌড়ে পিটিয়েছিলো। এদের ক্ষোভ হচ্ছে সাংবাদিক রা কোন সাহসে তাদের ত্রুটি গুলো প্রচার করে । ২৬ তারিখ থেকে ২৮ তারিখের সহিংসতা চলা কালীন সময়ে কতগুলো গাড়ি পোড়ানো হলো মিডিয়ার । সাংবাদিকদের চোখের সামনে গাড়ি গুলো পুড়িয়ে দেয়া হলো ।
হেফাজতের প্রথম সারির নেতার একটার পর একটা পরকীয়ার সংবাদ প্রচার করায় সাংবাদিক রা তো এখন অনেক তোপের মুখে। না জানি সামনে কি হয় আরও। আপনারা হয়তোবা নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানীকে চিনে থাকবেন। তিনি ২০১২ সালে ইসলাম গ্রহণ করেন।
তিনি এর আগেও অনেক বার সরকার কে উসকে দিয়ে অনেক বক্তৃতা দিয়েছেন কিন্তু সরকার বরাবরই নমনীয় ছিলেন রক্তপাত এড়াতে ।
কিন্তু সরকারের নম্রতা কে ওনারা দূর্বলতা মনে করেন। ২০১৮ সালেও এই ওয়াজী শেখ হাসিনা এবং নূরল ইসলাম নাহিদের
নাম উল্লেখ করে যা মুখে আসে তাই বলেছেন । একজন আওয়ামী লীগ নেতা প্রতিবাদ করায় সেই আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর এবং লুটপাট করে তার ভক্ত রা। তারপরেও সরকার মহোদয় ছাড় দিয়েছেন । কিন্তু এবার একদম জোশে এসে সব এমন কথা বলেছেন ভরা মাহফিলে, সেটা এখানে লিখতেও বাধছে আমার ! জানিনা এই কথা টা পোস্টে লেখাটাও ঠিক হবে কিনা।
আমার মনে হয় না এসব গরম বক্তাদের শুরু থেকে নম্রতা দেখানো ঠিক । শুরু থেকেই এদের নিয়ন্ত্রণ করা না গেলে এরা ভেতর ভেতর অনেক জঙ্গিবাদী লোক তৈরী করে ফেলছে তার কোনো সন্দেহ নেই ।
সোর্স সহ দিলামঃ- কি ছিলো সেই বক্তব্যে দেখতে চাইলে নিচে সোর্সঃ
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




