তো ধর্ম নিয়ে রাজনীতির একটা নিকৃষ্ট দৃষ্টান্ত আমরা ভারতে দেখতে পাচ্ছি। যতসব অশিক্ষিত গোমূত্রকে সকল রোগের মহাঔষধ মান্য করা লোকজন দিয়ে ভারতের পার্লামেন্ট ভরে গিয়েছে। বেশীর ভাগ যায়গা তেই অশিক্ষিত লোকজনে ভরপুর। ১৩০ কোটি মানুষের দেশ চালাচ্ছেন একজন চা ওয়ালা। আজ তাদের অক্সিজেনের অভাবে মূহুর্তেই হাসপাতালের মধ্যেই মানুষ গুলো চলে যাচ্ছেন। ডাক্তার নিরুপায় হয়ে লাইভে কাঁদছেন। আপনারা হয়তো কিছু ভাইরাল ভিডিও দেখেছেন, মূহুর্তেই একটি হাসপাতাকের একটি ওয়ার্ডের কয়েক জন একই সাথে চলে গেলেন । সিপিআর দেয়ার জন্য মানুষ ও পাওয়া যাচ্ছেনা। একই সাথে মানুষ ওপারে চলে যাচ্ছেন ৫ জন, কিন্তু দুজন মাত্র লোক আছেন সিপিআর দেয়ার জন্য।
অবস্থা কতটা ভয়াবহ হতে পারে, একটা হাসপাতালে অক্সিজেন সাপ্লাই নেই, এটা কেউ কোনো দিন কল্পনাও করতে পারেনি । এতো এতো হাজার শিল্প প্রতিষ্ঠানে মজুদ রাখা টনে টনে অক্সিজেন তারা সরবরাহ করতে পারেন নি । এমন না যে তাদের অক্সিজেনের ঘাটতি আছে । পুরো ভারতে যে পরিমাণ অক্সিজেন মজুদ আছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে, তা দিয়েই কোনো ভাবে এই বিপর্যয় হওয়ার কথা না । শুধু মাত্র সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা আজ হাজার হাজার মানুষের চলে যাওয়ার কারণ। এখনো বেশীর ভাগ হাসপাতালে কয়েক ঘন্টার বেশী অক্সিজেনের মজুদ নেই ।
একটা দেশ চালানো চাট্টিখানি কথা নয় । পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি বানিয়ে ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে দুটো ভোট বেশী পাওয়া যায় কিন্তু মানুষ বাঁচানো যায় না। যারা নাকি বিদেশে ভ্যাক্সিন সাপ্লাই দেয়, যারা কিনা মেডিকেল প্রযুক্তিতে দক্ষিণ এশিয়াতে সবার এগিয়ে । তাদের যদি এই অবস্থা হয় শুধু মাত্র দক্ষ নেতৃত্বের অভাবে ! কারণ টা কি আপনারা বুঝতে পারছেন না ?
আপনি যাকেই ভোট দিন, দেখুন তার ভেতরে অন্তত শিক্ষা টা আছে কিনা। স্বশিক্ষিত বলতে কিছু নাই । স্কুল কলেজে আমাদের শেখানো হয় শৃংখলা সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারা প্রশিক্ষণ চলে পুরো শিক্ষা জীবন জুড়ে ।
এইযে আমরা বীজগণিত গরল অংকের মতন সরল করে বড় হয়েছি আর প্রশ্ন করেছি এগুলোর কি দরকার! জীবনে কি কাজে লাগে!
মগজ টাকে ধারালো করার জন্য যেন সিদ্ধান্ত নিতে দেরী না হয়। চোর পালানোর আগেই যেন বুদ্ধি বাড়ে ।
আরে ভাই একটা উপজেলার ইউএনও কে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে বাছাই করা হয় । সেখানে একটা দেশ কে এইট পাশ নেত্রী অথবা চা ওয়ালার হাতে দিলে কত বড় বিপদে পড়তে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত ভারত ।
আজকে ভারতে পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশের সমান যেখানে ৫ বছর আগে ভারতের ২৫ শতাংশ বেশী ছিলো বাংলাদেশ থেকে ।
আপনি কাকে সাপোর্ট করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু যার কিনা একটা উপজেলা সামলানোর যোগ্যতা নাই তাকে দেশ চালানোর সুযোগ দেবেন না প্লিজ।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




