
- এই ভার্সিটিতে ঢোকার কারণ কি?
- আসলে স্যার... কোন পাবলিকে চান্স পাই নাই
- তাতো বুঝলাম। আর কোন কারণ?
- প্রাইভেটের মধ্যে আমাদের ভার্সিটির অনেক সুনাম আছে
- আর?
- নিজস্ব ক্যাম্পাস
- আর?
- স্যার আরও বলব?
- হ্যাঁ সিওর। থাকলে অবশ্যই বলবে
- reasonable price
- কি?
- স্যার reasonable price
- ষ্টুপিড। তুমি বলতে পারো reasonable cost
- স্যার cost আর price তো প্রায় একই কথা। পাশাপাশি অর্থ
- তুমি আমাকে পাশাপাশি অর্থ শিখাও?
- না স্যার ছিঃ। আমি বলতে চাচ্ছিলাম শিক্ষা তো স্যার এখন পণ্যের মতই। লাখখানেক টাকা দিয়ে শিক্ষা কিনছি। সার্টিফিকেট কিনছি
- বাবা কি করে?
- স্যার বাবা একটা ছোটখাটো চাকরী করে। ভার্সিটির টাকা জোগাতে জোগাতে আর অফিসের ব্যাগ টানতে টানতে তার এক কাঁধ নিচু হয়ে গেছে
- পাবলিকে চাঞ্চ না পেলে তো এমনই হবে
- জ্বি স্যার সত্য বলেছেন। এতো এতো যোদ্ধাদের সাথে লড়াইয়ে পেরে উঠিনি আসলে
- অবস্থা বুঝে ব্যবস্থা না নিলে তো এমনই হবে
- জ্বি স্যার আমাদের শিক্ষাঅবস্থা, শিক্ষাব্যবস্থার একদিন ব্যবস্থা হয়ে গেলেই অবস্থা ঠিক হয়ে যাবে
- নিজেকে মূল্যায়ন করতে শেখো
- আমাদের শিক্ষাব্যবস্থা তো আমাদের মূল্যায়ন করতে শেখায়নি স্যার। কখনো মূল্যায়নও করেনি। কখনো বলেনি ক্রিকেটার হও, গায়ক হও
- তুমি কি বলতে চাচ্ছ?
- না স্যার কিছু বলতে চাচ্ছি না। যাই স্যার। একটা টিওশন আছে। বেয়াদবির জন্য মাফ করবেন...
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



