somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারিদ্র্য ও মানবাধিকার নিয়ে বিতর্কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে সহায়তা করুন

০৮ ই জুন, ২০১০ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেরমর্যাদার দাবী ’ প্রচারাভিযানের লক্ষ্য হলো দরিদ্র মানুষের অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা প্রদানের কার্যক্রম জোরদার করার মাধ্যমে বিশ্বকে দারিদ্র্য মুক্ত করা। এই প্রচারাভিযানকে এগিয়ে নিয়ে যেতে দরকার নেতৃত্ব, জবাবদিহিতা ও স্বচ্ছতা, যা মানুষের দারিদ্র্যের কারণ মানবাধিকার লংঘন অবসানের জন্য অপরিহার্য। তবে এখনো অনেকে দারিদ্র্যের সঙ্গে মানবাধিকারের যোগসূত্র থাকার বিষয়টি বিশ্বাস করেন না। তাদের চিন্তায় ও বিশ্বাসে পরিবর্তন আনতে আমাদের দরকার আপনার সহযোগিতা।

আপনি কিভাবে এই কাজে যুক্ত হতে পারেন?

আপনার নিজের যদি ব্লগ থাকে কিংবা আপনি যদি অনলাইন ফোরামগুলোতে সক্রিয় হন, তবে আমরা আপনার কথা শোনার অপেক্ষায় আছি। আপনি যে আমাদের সঙ্গে যুক্ত হতে চান সেকথা উল্লেখ করে আপনার নাম, দেশ আর শহরের নাম এবং আপনার ব্লগের লিঙ্ক কিংবা অনলাইনে প্রকাশিত আপনার লেখা আমাদেরকে ইমেইল করে পাঠান [email protected] ঠিকানায়। আপনার আবেদনপত্র গৃহীত হলে আমরা আপনাকে একটি আমন্ত্রণপত্র পাঠাবো সেসঙ্গে পাঠাবো কণ্ঠ দূত বিষয়ক উপকরণ (ভয়েস এম্বাসেডর টুলকিট), এবং প্রতিমাসে আপনার ঠিকানায় পাঠানো হবে মাসিক ইমেইল, যা আপনি আপনার অনলাইন লেখালেখির কাজে ব্যবহার করতে পারবেন।

আপনি কেন?
আপনার স্বাতন্ত্র্যসূচক সুনির্দিষ্ট বক্তব্য আমাদের প্রচারাভিযানের সাফল্য লাভ সম্ভব করে তুলবে। আপনি যখন কথা বলেন, মানুষ শোনে, এবং সম্মিলিতভাবে তখন আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হতে পারি। তাছাড়া, আপনার নিজের সমাজ, দেশ কিংবা অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আপনার জ্ঞান ও দক্ষতার কোন বিকল্প নেই।

আমরা কিভাবে আপনাকে সহায়তা করবো---
• ভয়েস এম্বাসেডর টুলকিট সরবরাহ
• অনলাইনে লেখালেখির জন্য সহায়ক মাসিক ইমেইল প্রেরণ
• অনলাইন কমিউনিটি টিমের সদস্যদের সঙ্গে স্কাইপি সফটওয়্যার ব্যবহার করে যোগাযোগের সুযোগ (স্কাইপি ওয়েবিনার)
• একটি প্রাইভেট ইমেইল তালিকায় অন্তর্ভুক্তি যার ফলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনলাইন টিম এবং বাকি ভয়েস এম্বাসেডরদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।

আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ব্লগেও জানতে চাইতে পারেন।
ধন্যবাদ এবং একসঙ্গে কাজ করার অপেক্ষায়!
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলা অনলাইন কমিউনিটি
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×