somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মবয়ান (জেনারেল হিসাবে পরথম পোষ্ট)

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আসলে আমি আইহনেরই স্ত্রী, কিন্তু প্রভু যিশু কৃষ্ণের লগে আমার যে পরম সম্পর্ক তাহা বুঝাইতে এবং ফাঁকতালে নিজ পরিচিতি বয়ান বিধৃত করতে প্রভুর একদিনের দিনলিপি আমি এখানে তুলিয়া ধরিলাম, বলিতেই হয় যে উক্ত দিনলিপি আমি প্রভুকে না জানাইয়া নিয়া এসেছিলাম এবং নিজ সিন্দুকে কর্পুর-কস্তুরি সহ সংরক্ষন করিয়াছিলাম।)

দ্বিপ্রহর, সুর্য ঈষৎ পশ্চিমে হেলানো
...শুনেছি হ্যামিলনের বংশীওয়ালা একদা ব্যাপক ইন্দুরকে সম্মোহন করতঃ এক পাহাড়ে লইয়া গিয়া ঝাল ফ্রাই বানায়া রসিয়া ভক্ষন করিয়াছেন। আমি হ্যামিলন নই, এইরুপ করিবনা, করার কোন মানেই হয় না। কেননা যিশু খ্রীষ্টের তিরোধানের বহুকাল পর আবার যে যিশু এই ধরাধামে আবির্ভুত হইবার কথা তিনি আর কেউ নন- স্বয়ং আমিই। আমার নাম সংখ্যা বহু, যেহেতু আমার জন্ম ভারতবর্ষে, সেইহেতু আমি 'যিশু কৃষ্ণ' বা 'যিশু কেষ্ট' নামে বহুল পরিচিত।
ভারতবর্ষে জন্মিয়া মরু পাইবার কোন আশংকা নাই, উষ্ট্রের পিঠে চড়িব এমন সাধ্যও নাই, পদঃব্রজে ভ্রমন করতঃ এই মুহুর্তে হেরা গুহাসম কদম তলায় আসিয়া আশ্রয় নিয়াছি এবং বসিয়া বংশীতে শান দিতেছি। হ্যামিলনের লগে আমার খালি এই জায়গাতেই মিল, যদিও ইন্দুর জাতীয় প্রানী আমি বংশী দ্বারা বধ করিতে জানি না কিংবা যেহেতু আমি এখন বেথলেহেম থিকা বিদায় নিয়াছি, ফলতঃ আমি ভারতবর্ষীয় বায়ুতে শুচি হইয়া এবং দিক-নির্নয় বুঝিয়া জানিতে পাই কদম বৃক্ষ সংলগ্ন যে যমুনা বহিতেছে তাহাতে গোকুলের সুন্দরী রাধা (যিনি মুলত আইহনের স্ত্রী) তাহার সখিগন সমেত নাইতে এবং কলসিতে জল ভরিতে আসেন। আমি বংশী ঠোঁটে তাহার লাগি বসে রই, রাধা বশ করতে মনোহরা সুর তুলি। বুড়ি বড়ায়ীর নিকটে জানিতে পাই, রাধা নয় শুধু, সকল কুলবধুই বংশীর সুরে যমুনার জোয়ারের মতোন উতলা হয়।
তাই আজো বসে আছি, শান দেয়া শেষ হওয়া মাত্র বংশীতে ঠোঁট ছোঁয়াইবো, যমুনা ফুলে-ফেঁপে উঠার লগে লগে বংশীধ্বনি পৌছায়া যাবে গোয়ালাদের গ্রামে। আর যত কুলবধুর যত মধু যেখানে যে অবস্থায় আছে তা প্রবল ভ্রমরাক্রমনে নিপতিত হইবে এবং বধুগন জাত-কুল-মান বিসর্জন দিয়া যমুনায় ছুটিয়া আসিবে। উহারা শরীর অনাবৃত করতঃ বসন ডাঙ্গায় রাখিয়া মরম যাতনা নিভাইতে যমুনায় ঝাপায়া পড়িবে, কিন্তু উহারা জানেনা এতে যাতনা আরো বাড়ে, কেননা এই ভ্রমর শুধু ডাঙ্গায় নহে, অনায়াসে জলের তলেও সমহারে হুলশর বিঁধিয়া ব্যাপক আকারে আক্রান্ত করিতে পারে। আর এই ফাঁকে আমি তাহাদের বসন চুরি করতঃ তাহাদিগকে বড়ায়ীর সহযোগিতায় বৃন্দাবন মাঝে লইয়া যাইবো, এবং নিত্য লীলার ফুলশয্যা পাতিবো...।


উপর্যুক্ত আখ্যানই আমার পরিচয় বলে দিতেছে, পাঠকগন আমাকে চিনিয়া লইবেন এবং পুরনো ব্লগারগন আমাকে সহব্লগার হিসেবে স্বীকৃতি দিবেন এই প্রার্থনা রহিলো।

...সকল সাধু-গুরু-বৈষ্ণবের চরণে ভক্তি, জয় গুরু...
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×