somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনসমনিয়াকাল ইউফোরিক ফোবিয়া (পুনঃ পোষ্টকৃত)

২১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...আমার তো হয়া গ্যাছে ইনসমনিয়া, রাইত-বিরাইতে বিছানের এইপাশ-ওইপাশ তোলপাড় কইরাও কুনো ঘুম চোখে আনবার পারিনা। কত কি ভাবনা, নামাজে খাড়াইলে যেমুন একসুমায় মাথায় গিজগিজ করতো- ঠিক তেমুন আমারে নিপতিত করে এক কল্পনার রাইজ্যে, নয়তো সমুদ্রে, নয়তো আমি প্রেমীক হয়া যাই, ভালোবাসতে বাসতে কারে জানি নাকাল কইরা দিই ব্যাপক কথার ফুলঝুরি দিয়া।

কত কি কইরা দেখলাম, শান্তি পাইলাম না কুনোহানে। ধর্মের বেবাক আচার ভুয়া বিশ্বাস করি, আর এইসব ভাবি, আমি রাজা হয়া যাই, হয়া যাই গুন্ডা অথবা নিজেরে প্রতিস্থাপিত করি কুনো মহৎ প্রানের লগে, নয়তো এই রাইত-বিরাইতে চক্কুনি মাছের লাহান খালি পুষ্করিনির জলে সন্তরন কইরা বেড়াই, বাত্তি জ্বালাই, কলম-খাতা লয়া ফাল পাড়ি, আর এইসব ভাবি য্যান এই শরৎকাল- একরকমের মৈথুনপ্লাবি ঋতু, মাতাল দুপুরে ছড়ায়া দেয় পাগলা রেনু, অথবা হইতে পারে এইটা রোগাশ্রয়ী ঋতু, ঐসব বৃক্ষের লাহান যাগো শইলে বাসা বান্ধে পরগাছা।

প্রত্যেকদিন আমারে ডাইকা যায় কুলবধু, কোকিলের স্বরে আমারে ছাইড়া দিতে কয় বিষয়-আশয়। আমি কেমনে জানি মৈথুন-মাতাল দিনের বেলা কাবার দেই, রাইত হয়, প্যাঁচায়া প্যাঁচায়া বাত্তির রেখা অন্ধকারের গতর খাবলায়া রাখে, এইসব দেখি, আর বিছনায় পইড়া রাজা হয়া যাই, কল্পনার দেশে হান্দায়া বেবাক মানুষরে নিয়া আসি আমাগো শরৎকালে।

এই যে আমার শইলে এখন জ্বর জ্বর লাগে, যারে আমি মুনে করসিলাম কুলবধু, যে কোকিলের মতো ডাকছাড়ে, অহন মুনে লয় এইডা শীতলা দেবী। জ্বর আইলো যহন তহন মুনে পইড়া গ্যালো গেরাম জুইড়া তড়কা-বাদলার ফনা ফানোক সাপের লাহান মাথা নাড়ে এইদিক-ওইদিক, গরু-মানুষ খুঁইজা ছোবল মারে, এই যেমুন আমারে ছুঁইয়া গ্যাছে ভাবি, যদিও মুনে লয় এইটা তড়কা না, তাই বুঝতাছি দাঁত বসাইতে পারবো না, সাইরা যাইবো।

আমার মুনে লয় এইসব নিরামিষ অনুভুতির একমাত্র কারন আমার বিষয় ব্যার্থতা, যেইহানে আমি বাঁইচা আছি মিছা কথা কয়া, মুনে লয় ফাঁস হইলে আসল খবর, মুখ দ্যাহামু ক্যামনে ওই অবুঝ বাপের সামনে?
তবে যেইডাই হোক, আমার মাথায় যে দর্শন খেলে সেইটার কাছে সে নেহাৎ ফুলবাগানের আগাছা, তাতে কি, একদিন সে-ই আমার সামনে আইবো, আমার কলিজা খুইলা দিমু, চিবায়া খাইবো...
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×