somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলা চিঠি

০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। যে স্বাধীনতা অর্জন করতে গিয়ে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে সেই স্বাধীনতা আজ ভূলুন্ঠিত। মানুষের জীবনের কোনই মূল্য নেই এই দেশে। প্রতিদিন মানুষ খুন হচ্ছে অথচ অপরাধীদের কোন বিচার হচ্ছে না। একের পর এক মানুষ গুম হচ্ছে, অপহরন হচ্ছে কিন্তু সরকারের কোনই দুশ্চিন্তা নেই। এত কিছুর পরও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুব গর্ব করে বলেন 'গত ১০ বছরের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থতি সবচাইতে ভালো।' ইকটু হোচট খাওয়ার মতই কথা বটে! অন্যান্য মন্ত্রীরা তাই কি থেমে আছেন? দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের অভিভাবকতূল্য মন্ত্রীমহোদয়ের কথা যেন দেশকে নিয়ে তামাশার মত।
মুক্তিযুদ্ধের কথা আসলে মনে হয় আওয়ামী লীগ একাই দেশ স্বাধীন করেছে। বর্তমানে যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন, সরকারের মন্ত্রী পরিষদে যারা আছেন তারা কয়জন যুদ্ধ করেছেন? এটা সকলেই জানে যে তখন তারা ভারতে গিয়ে লুকিয়ে ছিলেন আর দেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া দিনমজুর মানুষরাই ৯ মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। অথচ দেখেন, মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন তারা কি কষ্টেই না দিন পার করছেন! রাজনীতির অঙ্গনে ফায়দা লুটার জন্য সরকার মুক্তিযুদ্ধ নিয়েও মিথ্যাচার শুরু করেছে। অত্যন্ত জঘন্য ব্যাপার হল, জাল সার্টিফিকেট দিয়ে ভূয়া মুক্তিযোদ্ধা তৈরী করতেও কর্তৃপক্ষের বিবেকে ইকটুও বাধছে না?
দেশকে যারা ভালোবাসেন তাদের কথা ইকটু বলি। বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরীকদের ধারাবাহিকভাবে হত্যা করার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগ সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ' সিমান্তে কি হচ্ছে তা নিয়ে সরকার চিন্তিত নয়।' একজন মানুষ মারা যাচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে আর তিনি বলছেন সরকার চিন্তিত নয়। কি আশ্চর্য? এরাই নাকি দেশপ্রেমীক? সরকারের মন্ত্রী পর্যায়ে যারা আছেন তারা ভোগ-বিলাসিতা, আরাম-আয়েস করে দিন পার করছেন আর লক্ষ লক্ষ মানুষ তিন বেলা পেট ভরে খেতে পারেন না। মানুষকে ভালোবাসার অর্থ, দেশপ্রেমের অর্থ কি এটাই?
এবার ভাষা নিয়ে ইকটু বলতে চাই। আমারা যতটুকু ভাষার ব্যাপারে জানি তা বই থেকে জেনেছি। ভাষা সৈনিকদের কাছ থেকেও অনেক কিছু শুনেছি, শিখেছি। ঊর্দূকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদ করতে গিয়ে রফিক, জব্বার, বরকত, সালাম জীবন দিয়েছেন। হাজার হাজার বাংলার দামাল ছেলেরা পঙ্গু হয়েছে। অথচ হিন্দি ভাষা এখনকার চেলেদের মুখে মুখে। হিন্দি আমাদের রাষ্ট্রভাষা না হলেও দেশের তরুন-তরুনিরা হিন্দি বলতে পারে অনায়াসে। অবাক করার মত বিষয় হল, কয়দিন আগে হিন্দি গান আর নর্তকির নাচ চলেছে বাংলাদেশে। পাকিস্তান যা করার জন্য চাপ দিয়েছে, হাজার হাজার ছাত্রদের উপর গুলিবর্ষন করেছে সেখানে ভারত মিডিয়া সংস্কৃতির মাধ্যমে বিনা বাধায় সেই লক্ষ্য অর্জন করতে সমর্থ হয়েছে। আর আমরা ভাষার এই মাসে গানের অনুষ্ঠান আর বই মেলা করেই মনে করি আমাদের দায়িত্ব সব শেষ।
সচেতন ছাত্রভাইদের প্রতি আমার অনুরোধ, আসুন আমরা মানুষকে ভালোবাসি। খেটে খাওয়া গরীব মানুষদের পাশে দাঁড়ায়। কারন এরাই আমাদেরকে একটি সুন্দর লাল সবুজ পতাকা উপহার দিয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×