প্রথম পর্বদ্বিতীয় পর্বতৃতীয় পর্ব চতুর্থ পর্ব
পঞ্চম পর্ব
আত্মসমর্পণ
নির্বাসনের শুরু থেকেই দেশের জন্যে মন এত টানত যে অফিস থেকে ফিরে আর বের হতে ইচ্ছে করত না।আমার থাকার ঘরটায় সূর্যের আলো ঢোকার উপায় নেই! ভারী পর্দায় ঢাকা, সারক্ষন শীতাতপ নিয়ন্ত্রনের যন্ত্রটি চলতে থাকে। আমাদের এই বাসার মালিক বাংলাদেশি। ছোট্ট একটি জায়গায় বেশ কয়েকটি ঘর তুলে ভাড়া দিয়েছেন। বাসিন্দারা সবাই ইউ এন এর বাংলাদেশি লোক জন। সাথে নিচের রেস্টুরেন্টে বাংলাদেশ থেকে নিয়ে আসা কিছু কর্মচারী থাকে। আয় উপার্জন বেশ লোভনীয়। সব খরচ বাদ দিয়ে মাসে তার হাতে যায় ৮০০০ ডলার। লাইবেরিয়ায় বিদ্যুৎ বেশ দুর্লভ! সেকারণে আমাদের চলতে হয় জেনারেটরের ভরসায়। বাসার মালিক নিয়ম করে সকাল ৮টা থেকে ১২টা এবং বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখেন। । এই সময় দুটিতে আমার ঘরে অক্সিজেনের অভাব দেখা দেয়! সকালের টা বুঝি ছুটির দিনে আর বিকেলেরটা প্রতিদিন। বাধ্য হয়েই ঘর হতে দুপা ফেলে আত্মসমর্পণ করলাম, বুক ভরে শ্বাস নিলাম! বিশাল গর্জনে পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে আটলান্টিকের নীল!
সমুদ্রে আমার নেশা আছে, ঘোরলাগা নেশা। আটলান্টিক অনেক জীবন্ত, হিংস্র দানবের মত ফুঁসছে যেন। এ দানবের বুকে নামতে ভয় হয়, পিষে ফেলার মত পেশী আছে এর, পতেঙ্গায় দেখা দেশী সাগর নয় এটা। দীর্ঘ হলুদ বীচ। তবে কাছে টানেনা। অনেকের জীবন নিয়েছে এই সাগর, ইউ এন এর সবার প্রতি নিষেধাজ্ঞ্যা জারী আছে, "don't swim, don't die"। জানতে পারলাম এক তীব্র লুকোনো স্রোত আছে এর, যেটাতে ধরা খেলে পাকা সাঁতারুরও রেহাই নেই।
নিয়ম করে দর্শন দিতে শুরু করলাম দানব আটলান্টিককে। ছোট একটা ফ্লাক্সে চা ভরে বালিতে বসে পড়তাম, চা আর দেশ থেকে আনা ফিট বিস্কিটের ফিস্টে যোগ দিত মাঝে মাঝে স্থানীয় কিছু বাচ্চা। বিশাল লাল সূর্যটাকে আটলান্টিকে ডুবিয়ে বাসায় ফিরতাম। প্রতিটা গোধূলি আলাদা, একটু হলেও! সৃষ্টিকর্তা বোধ হয় একঘেয়েমি পছন্দ করেন না।
একদিন অবশ্য সন্ধ্যার পরেও কিছুক্ষণ বসে ছিলাম, মুগ্ধবোধ কাটছিল না। তবে আসে পাশে সন্দেহজনক কিছু মানুষের আনাগোনা হটাত বেড়ে যাবার পড়ে টনক নড়ল। যুদ্ধ পরবর্তী দেশের ক্ষতচিহ্ন বুকে বয়ে বেড়ান অসহায় নারীদের ভিড় ঠেলে ফিরে আসি নিজের ছোট্ট বন্দিশালায়। খিল খিল হাসির রোল ওঠে মাঝে মাঝে, বিদ্রূপের হাসি বোধ করি! ঘরে ঢুকে আমার দুঃখবিলাসী জীবনের জন্যে করুণা হয়, তবে তা মুহূর্তের বেশি নয়! আমি তো এদের অংশ নই, অথবা আমিতো..।.।.।.।.।। থাক, না বলি!
চলবে.।.।.।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




