somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কনডেম সেল

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোট্ট একটা ভেন্টিলেটর– চার দেয়ালে আমি
আলো-আঁধারি আবছায়ায় জীবনের গল্প বুনি ।
গগনের বুকে ফাটল– আক্রোশে সৌদামিনী
ভেঙ্গে-চুড়ে চৌচির আমার ভেতরে আমি ।

আমাকে দিনের আলো শুকায় ,
আমাকে রাতের আঁধার ভেজায় ;
তোমার দেয়া প্রতিটা মিথ্যা আশ্বাস ;
প্রতিটা নিঃশ্বাসে এখন রোজ আমায় ভাবায় ।
অথচ কতটা নির্লজ্জ আমার মন—
ঘৃণার বদল তোমার জন্য ভালোবাসা জাগায় !

ক্ষনিকের জন্য উঁকি দেয় রোদ
ক্ষনিকের জন্য চাঁদ ।
কালেভদ্রে সপ্তর্ষিমণ্ডলী ;
আর বাকীটা সময়– নীরব নিঝুম কালো রাত ।

আমার দোষ— আমার পাপ,
আমার পূণ্য— আমার অভিশাপ।
নির্জনতা— আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ পন্থা।
যেখানে চোখের পলকে ভাসে, আমার সম্পূর্ণ জীবনটা।

জেলখানায় বন্দী মানুষ,
মানুষের দেহকারাগারে বন্দী প্রাণ।
ছটফট করে মানুষ
খোঁজে জীবনের মানে অবিরাম।।

রোদের হাসিতে চাঁদের হয় ফাঁসি ;
চমকে উঠি— ভাঙ্গে দুঃস্বপ্নময় ঘুম।
শোনা যায়— খিলখিল— হায়েনার অট্টহাসি।
একটা হুতুম পেঁচার ডাকে যখন চোখ বুজি আমি।

একটা ক্লান্ত নদী
দুই তীরে যার শুভ্র কাশফুলে ভরা ।
পাশাপাশি ছুটে চলা দুটি ঢেউয়ের মতো
তুমি আর আমি ।
যাদের কখনো মিলন হয় না ।

কত কাছাকাছি তবুও কত দূরত্ব ।
আমরা আপন বলয়ের মাঝে বন্দী—
না ছোঁয়া যায় ;
না তার হাতটা ধরা যায় ;
যাকে প্রদক্ষিণ করে অনবরত ঘুরছি আমি ।

অদৃশ্য এক মায়ার টান তার প্রতি আমায় টানে
যেভাবে অনল মৃত্যুপানে পতঙ্গদের টানে ।
কত বাহানায়, শত উপমায়, শুধুশুধুই —
কেন নিজেকে তার এক অবিচ্ছেদ্য অংশ ভাবি আমি ?

হয়তো তারও ছিল কিছু বাধ্যবাধকতা
যেমন সবারই থাকে কিছু না বলা সীমাবদ্ধতা ।
কাউকে বুঝাতে না পারার অক্ষমতা ;
যে অক্ষমতায় অপ্রকাশিত আমাদের অসীম অসহায়ত্ব ।

আমার বাধ্যকতায় ছিলাম আমি অবাধ্য ।
এমন কোনো সীমানা ছিল না, যেখানে ছিলাম আমি সীমাবদ্ধ ।
তোমার ভালোবাসায় হলাম আমি আবদ্ধ ।
ভালোবাসার বাধ্যবাধকতায় আমাদের যত অসীম অসহায়ত্ব ।

উলঙ্গ তরবারির নখের উপর সাম্রাজ্য জয়ী
সম্রাট অশোক কিংবা বাজীরাও ।
অপ্রতিরুদ্ধ যোদ্ধাটাও দিনের শেষে
বিভৎস পরাজয়ের শিকার হয় ।
শত্রুর বুকে এত দম ছিল কই !
আপনজনের কাছেই প্রতিটা মানুষ হেরে যায় ।

একশো বাইশ পৃষ্ঠা লিখেছিলাম
একশো একুশ পৃষ্ঠা জুড়ে তুমি ।
শেষের একপৃষ্ঠা জুড়ে সব দায়ভার আমি নিলাম
তুমি নির্দোষ, অপরাধী আমি ।
তুমি বেকসুর খালাস — কনডেম সেলে আমি ।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×