somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামের আঞ্চলিক ভাষা (চাঁটগাঁ ভাষা) চট্টগ্রাম বাসির জন্য গর্বের? নাকি অপমানের?!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে দিন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একজন লিখেছে যে, প্রথম চৌধুরী নাকি চট্টগ্রামে আঞ্চলিক ভাষাকে কটাক্ষ করে বলেছেন বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে গিয়ে। এমনিতে ফেইসবুকে কিংবা ব্লগে আসা হয়ে উঠেনা, কাল লগইন করে নিউজফিডে চোখ বোলাতেই দেখি ফ্রেন্ডলিস্টে সিলেটের একজন বন্ধু আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে কটাক্ষ করে স্টাটাস দিয়েছেন নিম্মরুপ-
কুইজ কুইজ কুইজ
প্রশ্নঃ চিটাগাং র মানুষ কোন ভাষায় কথা বলে?
ক) চায়না
খ) জাপানী
গ) তামিল
ঘ) পাপুয়ানিউগিনি
বাংলা ভাষা কে জীবন্ত দাফন করছে এই চিটাগাং র চিটিংবাজ মানুষেরা।।।

আমি চট্টগ্রামের হওয়াতে, সেটা আমার স্বাভাবিক ভাবেই খারাপ লেগেছে, এবং ইন্টারনেটে দুই দিন ধরে খুঁজে এবং বন্ধুর স্টাটাস থেকে সংগ্রহ করে চট্টগ্রামের ভাষার মূল স্থান যখন তাকে দেখিয়ে কমেন্ট করেছি তখন কাপরুষটা তা ডিলিট করে দেয়। তাই তার মতই যারা চট্টগ্রামের ভাষাকে ছোট করে দেখেন তাদের জন্যই অনেক্ষণ সময় নিয়ে নিজে কিছু লিখলাম মোবাইলে এবং কিছু সংগ্রহ করেছি ওয়েবসাইট থেকে।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষা কথাটি শুনতেই অনেকের আবার কেমন জানি লাগে, অনেকে অসভ্যের মত বিভিন্ন মন্তব্যও ছুঁড়ে থাকেন গোপনে। ভাবটা এমন এটা গেঁয়ো-অশিক্ষিতদের ভাষা। কিন্তু আসল কথা হচ্ছে পৃথিবীর ৬ হাজারেরও অধিক আঞ্চলিক ভাষা আছে, তার মধ্যে আবার আমাদের চট্টগ্রামের ভাষার স্থান ৬৫ তম (Wikianswer এর মতে) !! আর পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ আঞ্চলিক ভাষার মধ্যে চট্টগ্রামের ভাষার স্থান ১ম ( একেবারে 1st ) !! ২০০৯ সালের সারণি অনুযায়ী পৃথিবীর ১৭ মিলিয়ন লোক এই ভাষাভাষী, অর্থাৎ মোট জনসংখ্যার ০.২৪% চট্টগ্রামের ভাষায় কথা বলে । কোন কোন ভাষাবিদ একে পালি ভাষার সঙ্কর বলতে চান। চট্টগ্রামের ভাষায় প্রচুর পর্তুগিজ, স্পানিশ, অ্যারাবিয়ান ও ফরাসি ভাষার শব্দ আছে কারণ তৎকালীন বণিকেরা সওদাপাতির জন্য চট্টগ্রাম বন্দরেই প্রথম আসত। নাসিক্য উচ্চারণের প্রাধান্যের জন্য এসব বিদেশি শব্দ ও অধিকাংশ দেশি শব্দ অনেকটাই পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়। বাংলাদেশে আঞ্চলিক ভাষা গুলোর মধ্যে একমাত্র চট্টগ্রামের ভাষাই নিজস্ব বৈশিষ্ট্য সংবলিত মৌলিক ভাষা, যা বাংলা ভাষা সহ অন্য কোন আঞ্চলিক ভাষার সাথে মিলে না। সুবিখ্যাত গ্রিক ভাষার ক্রমিক স্থান চট্টগ্রামের ভাষার আরও ১১ টির পরে (এহেম এহেম) !!।
চট্টগ্রামের অঞ্চলিক বাংলা বহু বৈশিষ্ট্যপূর্ণ। এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যা মূল বাংলায়ও বিরল। এ বৈশিষ্ট্যগুলোকে সাধারণত ৪ ভাগে ভাগ করা যায়।
১. উচ্চারণ বৈশিষ্ট
২. শব্দার্থ বৈচিত্র
৩.শব্দায়ব সংক্ষেপ পদ্ধতি
৪.শব্দ যোজন রীতি
চাঁটগাঁ ভাষা হল ইন্দো-আর্য ভাষাগোষ্ঠির একটি সদস্য ভাষা এবং বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। বাংলা-অসমীয়া ভাষার সাথে চাঁটগাঁমী ভাষার ঘনিষ্ঠ সম্বন্ধ বিদ্যমান থাকা সত্ত্বেও একে প্রায়ই বাংলা প্রমিত ভাষা হিসেবে বিবেচনা করা হয় যদিও ভাষাদ্বয় পারস্পরিক একই অর্থে বোধগম্য হয় না।[২] তারপরও প্রধানত বাংলাদেশে ১.৩ কোটি মানুষ চাঁটগাঁইয়া ভাষায় কথা বলে।
চাঁটগাঁইয়া ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো-আর্য শাখার পূর্বাঞ্চলীয় ইন্দো-আর্যের উপশাখা বাংলা-অসমীয়ের সদস্য। সমগোত্রীয় অন্যান্য ভাষাসমূহ হল সিলেটী, রোহিঙ্গা, বাংলা, অসমীয়া, ওড়িয়া এবং বিহারি ভাষা তাছাড়া ইন্দো-আর্যের হিন্দির সাথে চাঁটগাঁমাী ভাষার পরোক্ষ মিল রয়েছে। অন্যান্য বাংলা-অসমীয়া ভাষাসমূহের মত চাঁটগাঁইয়া পালি ভাষা থেকে এসেছে যা ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহের একটি কল্পিত পূর্বসূরী প্রত্ন-ইন্দো-ইউরোপীয় ভাষা এর উত্তরসূরী।.
চাঁটগাঁমী ভাষায় ব্যাকরণের ব্যবহার বাংলা ভাষার অনুরুপ তবে উপস্বর্গ, অনুস্রর্গ এবং অন্যান্য উপায়ে শব্দের কলেবর বৃদ্ধির ক্ষেত্রে বৈচিত্র্য রয়েছে।
বাংলা ভাষার চট্টগ্রাম ও সিলেটি উপভাষা মান্য চলিত বাংলা থেকে যথেষ্ট আলাদা এবং এগুলিকে আলাদা ভাষা হিসেবে গণ্য করা যেতে পারে। সুতরাং আমরা চাঁটগাঁ এর মানুষরা বাংলা ভাষাকে বিকৃত করছি না বরং এটি বাংলার ভাষার মতই ইন্দো আর্যীয় ভাষা তবে একে বাংলার প্রমিত ভাষা হিসেবেও জানা যায় এবং আমরা বাংলাভাষা থেকে ভিন্ন ও নিজস্ব মৌলিক ভাষাকেই বাংলার পাশাপাশি লালন করছি।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×