somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলার পথের কিছু কথা ১৩

২১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা ১
সরকারী হাসপাতালে আয়া হিসাবে কাজ করতেন তিনি। অবসরে এককালীন ১৯ লক্ষ টাকা পান পাশাপাশি অবসরকালীন ভাতাও পান এখন। একটা ব্যাংকে টাকাটা ফিক্সড ডিপোজিট হিসাবে রেখেছেন। যখন রাখেন তখন ত্রৈমাসিক রেট ছিল ৭.৫%। যা পেতেন তা দিয়ে ভালো ভাবেই চলে যেত। মাঝে সেখান থেকে ১.৫ লক্ষ টাকা উত্তোলন করে নাতির বিয়েতে খরচ করেন। এর মাঝে তিনি আবার অসুস্থ হন জটিল কি এক রোগে। আবার লক্ষানেকের মত টাকা উত্তোলন করেন। গত এপ্রিল থেকে ত্রৈমাসিক রেট নির্ধারন করা হয় ৫% যেহেতু "প্রম" আবদার করেছেন। তাই অবসরপ্রাপ্তীর সেই ডিপোজিট দিয়ে যা আয় হচ্ছে তা নুন আনতে পান্তা ফুরানোর মত অব্স্থা। সরকারী সঞ্চয়পত্র কেনারও নানান ঝামেলা। টাকাটা তিনি লাগাবেন। কিন্তু এই সময় টাকা একবার হাত থেকে বেড়িয়ে গেলে আর ফেরত পাবার সম্ভবনা খুবই কম। এতগুলো টাকা কিন্তু ভ্যালু কত কম!

ঢাকা ২
অফিসে এক বয়স্ক চাচা আসেন তার মনিবের পক্ষ থেকে। কথায় কথায় জানতে পারলাম তার চার মেয়ে। সবাইকেই বিয়ে দিয়েছেন। কিন্তু মেঝ মেয়ের হাজবেন্ড একটা বাচ্চা রেখে মারা যান। সেই মেয়েকে নিয়ে তিনি জীবনের এই সময়টা পার করছেন।

ঢাকা ৩
গলির এক বাসার সামনে এক মহিলা এপার্টমেন্ট এর বয়স্ক দারোয়ানকে চার্জ করছে "আমাকে দেখে কি ফ্ল্যাটের মালিক মনে হয় না? আপনি আমাকে দেখে সালাম দেন না কেন?"

বরিশাল ১
জিয়া নামে এক ড্রাইভার ছিলেন আব্বার অফিসে। তিনি সেই ৯০-৯১ সালের চুলের স্টাইল ফলো করতেন সব সময়। ৯০-৯১ সালে আমি তখন নতুন নতুন স্কুলে যাওয়া শুরু করেছি। সরকারী কলোনীতে থাকি। মাঝে মাঝে দেখতাম জিয়া আংকেলরা কলোনীতে মিছিল বের করতেন। "কেউ খাব কেউ খাবেনা, তা হবে না তা হবে না, স্বৈরাচারীর কালো হাত গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও"। সরকারী চাকুরি নিয়মিত করনেরও আন্দোলন করা হত। কিন্তু আজ পর্যন্ত তা আর হয় নাই।

তার সাথে শেষ আলাপ ২০০৩ সালে।তখন অফিসের কাজে বরিশাল থেকে ট্রাক নিয়ে এসেছেন ঢাকায়। সেই চুলের স্টাইল। সেই হাসি হাসি মাখা মুখ। বছরখানেক পর আব্বার কাছে শুনি তিনি ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। অফিসকর্মীরা তাদের সাধ্যমত জিয়া আংকেলের পরিবারকে সহায়তা করেন। কিন্তু তার পরিবার সরকার এর কাছ থেকে কোন সহায়তা পান না। যেহেতু তিনি নিয়মিত কর্মী ছিলেন না। অথচ কোটি টাকার সরকারি গাড়ি দায়িত্ব নিয়ে চালিয়েছেন।

তিনি একবার ডিভি লটারিতে অংশগ্রহন করেন এবং ডিভি লটারি পান কিন্তু এইচ এস সি পাশ না হওয়া তিনি ভিসা পান না।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×