somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগকে খোলা চিঠি : মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন

২১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আর মাত্র কয়েকদিন আছে ভোটের , কিন্তুু জনমনে একটাই ভয় , ভোট সুষ্ঠু হবে তো ? আমার ভোট আমি দিতে পারবো তো ?


আওয়ামীলীগ হয়তো ভাবছে যে , বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে দেশের অকল্যাণ হবে, কিন্তুু আপনি যদি আস্তিক হন বা মুসলিম হন, তা হলে আমি বলব, এই চিন্তাটা অবান্তর । কারণ কল্যান হউক আর অকল্যাণ হউক আপনি কিছুতেই দূর্নীতি করতে পারেন না এবং কোন অন্যায়,অবিচার করতে পারেন না। আর যদি করেন তবে আপনি মুসলমানের কাতারে থাকতে পারবেন না। তাছাড়া সবচাইতে বড় কথা হলো , কল্যাণ অকল্যাণ একমাত্র আল্লাহর হাতে এবং অদৃশ্যের খবর আপনি বলতে পারেন না । তাছাড়া এমনও হতে পারে যে , তারা আপনাদের চাইতে ভালভাবে দেশ চালাবে ।


আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, তা হলে আপনাকে ন্যায়বিচার করতে হবে। অকল্যাণ হলেও করতে হবে। এমনকি যদি সব আওয়ামীলীগকে মরতে হয় তবুও করতে হবে। কারন আপনার পরকাল আছে। ন্যায়বিচার না করলে আপনাকে দোযখে পুড়তে হবে। কিংবা নাস্তিক হলেও করতে হবে , কেননা নাস্তিকরা আরও বেশি করে দুনিয়ায় শান্তি ফিরে পেতে চায় । অপরদিকে শান্তির অপর নাম ন্যায়বিচার ।


তাছাড়া আপনারা তো সর্বদা বক্তৃতা করে বেড়ান মানুষের কল্যাণের রাজনীতি করেন এবং এর জন্য জীবন দিতে প্রস্তুুত। এক ফোঁটা রক্ত থাকতেও মানুষের অকল্যাণ হতে দেবেন না। তা হলে এত ভয় কিসের? ন্যায়বিচার করুন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন এবং এতে যদি আপনার মৃত্যুও হয়, তবে সেটা হবে শহীদি মৃত্যু , গৌরবের মৃত্যু।

অন্যদিকে যদি কোন আল্লাহ ওয়ালা ব্যাক্তি ক্ষমতায় থাকত এবং সে যদি ক্ষমতা চলে যাওয়ার আশংকা করত , তবে তার চাইতে খুশি পৃথিবীর আর কেউ হত না । কারন পৃথিবীর ক্ষমতায় থাকলে একনিষ্ঠভাবে মহান আল্লাহর দাসত্ব করা যায় না এবং মন ভরে ইবাদত করা যায় না । তাছাড়া অনেক মানুষের দায়িত্ব পালন , অসম্ভব কঠিন । ক্ষমতায় থেকে কোন বড় ধরনের ভুল করে বসলে দোযখে যাওয়ার সম্ভবনা অনেক বেশি ।

যার যার ভোট তার তার আমানত। এই আমানত প্রত্যেকে নিজে সংরক্ষণ করে । কোন ভাল মানুষ, সভ্য মানুষ, হউক সে আস্তিক বা নাস্তিক , কেউই কারো ভোটের অধিকার খর্ব করতে পারেন না। অথচ বর্তমানে বাংলাদেশের চিত্র খুবই ভয়ংকর। ঐক্যফ্রন্টসহ অনেক দল নির্বাচনের নূন্যতম সুযোগ পাচ্ছে না , এমনকি নিজের পোস্টার পর্যন্ত টানাতে পারছে না । কিন্তু মাত্র একজন ব্যাক্তি চাইলেই মানুষ তার ভোটর অধিকার ফিরে পেতে পারে ইনশাআল্লাহ । আর এতে যদি তার জেলেও যেতে হয় , তবুও তার কর্তব্য হচ্ছে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া ।

অপরদিকে সুষ্ঠু ভোট না হলে দেশে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে , অনেক মানুষের মৃত্যু হতে পারে , অনেক মা সন্তানহারা হবে , অনেক স্ত্রী বিধবা হবে এবং অনেক সন্তান এতিম হবে । এটা ভাবলে কোন সত্যিকারের মানুষ না কেঁদে থাকতে পারেন না । সম্ভবতঃ দেশ সেদিকেই যাচ্ছে অথবা চরম স্বৈরাচার সরকারের দিকে যাচ্ছে । যেখানে সাময়িক অর্থনৈতিক মুক্তি মিললেও , স্থায়ী অর্থনৈতিক মুক্তি এবং ইহকাল ও পরকালের মুক্তি মিলবে না । মানুষের স্বাধীনতা থাকবে না , স্বাধীনভাবে ধর্ম - কর্ম করতে পারবে না ।

সবাই সবাইকে যুলুম নির্যাতন করবে , আর এটা সর্ব্বোচ্চ পর্যায় থেকে শুরু হয়ে নিচের দিকে যাবে ।

তারপরও আশার বাণী হলো - অন্ধকার যেহেতু মোটামুটি পরিপূর্ণ , সেহেতু আলো নিকটবর্তী । তাই আমার মত অনেকের আবেদন , সরকার ও নির্বাচন কমিশনের প্রতি , অনুগ্রহ করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন ।

( ডাঃ আকন্দ ) ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৯
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×