somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাজার ভাঙ্গা

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হক্কানি অলীদের মাজার এবং ভন্ডদের মাজার এক নয় । দেওয়ানবাগী একজন ভন্ড ছিলো , তাই তার মাজার ভাঙ্গায় হক্কানি অলীদের অনুসারীরা এবং সাধারণ মানুষ খুশি হয়েছেন । দেওয়ানবাগীর মতো ভন্ড হলো হিজবুত তাওহীদের ইমাম সেলিম , একে ধ্বংস করাও সব মুসলিমের দায়িত্ব । সেলিম পুরো দলটাকেই জাহান্নামি বানিয়েছে । সেলিমের ইমাম বায়েজিদ পন্নীও ছিলো দেওয়ানবাগীর চাইতে বড়ো শয়তান ।



যাইহোক , আমি সবাইকে বলবো হক্কানি অলীদের জীবনী পড়ুন এবং দেখুন তারা কতটুকু শরিয়ত মান্য করেছেন , শুধু ফরজ ওয়াজিব মান্য করেই ক্ষান্ত হন নাই , সকল ধরনের সুন্নত মুস্তাহাব মান্য করেছেন । হারাম এমনকি মকরুহ মুবাহ বিষয়েরও ধারেকাছে যান নাই । সত্য সুফিরা যতটুকু শরিয়ত ও মানবাধিকার মান্য করতেন এবং বিনয়ীভাবে চলতেন , অন্য কোনো মুসলিম দল তাদের ধারেকাছে গেলেও , আমি তাদের দলভুক্ত হবো । যা কস্মিনকালেও সম্ভব না । আর দেওয়ানবাগী সেলিম পন্নী এরা শরিয়তের দৃষ্টিতে মুসলমানই না । অর্থাৎ ভন্ড ও হকের মাঝে মানদন্ড হলো শরিয়ত । যারা পূর্ণ শরিয়ত মান্য করবে আপনি তাদেরকেই বিশ্বাস ও মান্য করবেন ।



দুঃখজনক হলো , হক্কানি অলীদের মাজারেও শরিয়ত বিরোধী কাজ হচ্ছে । যা বন্ধ করে দেওয়া প্রতিটি মুসলমানের জন্য ফরজ । মাজারে সেজদা করা হচ্ছে , মদ গাঁজা হিরোইন সেবন করা হচ্ছে , মাজারের বিভিন্ন বস্তুকে সিজদা করা হচ্ছে , মাজারকে কিবলা বানানো হচ্ছে , আরো নানা ধরনের কুফরি শিরক করা হচ্ছে । এসব শয়তানি এবং শয়তান মাজারের কেন্দ্র এবং আশপাশ থেকেও সরানো ফরজ ।



আরেকটি কথা হলো - মাজারের টাকা দান করতে হবে ভালো কাজে এবং টাকা ব্যাবহারও করতে হবে ভালো কাজে । কোনোভাবেই কোনো ব্যাক্তি ও পরিবার এই টাকা নিয়ে ব্যাবহার করতে পারবে না , এটা সরকার নিশ্চিত করবে ।



হাদিসে আছে উঁচু কবর ভেঙ্গে দিতে হবে । আপনি হাদিস শোনাচ্ছেন আল্লাহর হক অলীদেরকে , যারা পৃথিবীর সব দলের থেকে বেশি হাদিস মান্য করেছেন । হাদিসের অর্থ বোঝা মোটেই সহজ না । কিছুটা উসুলে হাদিস পড়লে বুঝবেন । হক অলীগন একেকজন উলিল আমর , তাই তাদের কথা মানতে হবে এবং তাদের বর্ণিত হাদিসের কথাও মানতে হবে । অতএব হক অলীদের মাজারে ভাংচুর না করে বরং সেখান থেকে কুফরি শিরক দূর করুন এবং তাদেরকে অছিলা দিয়ে মহান আল্লাহর নিকট দোয়া করুন , ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×