somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

১৮৫০ সালের সমঝোতা

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিসৌরি সমঝোতা অকার্যকর হওয়ার পর, ১৮৫০ সালে নতুন একটা সমঝোতায় পৌঁছা সম্ভব হয়ে ছিল। এই সমঝোতায় বলা হয়ে ছিল, নিউ মেক্সিকো এবং উটাহ অঞ্চল যখন যুক্তরাষ্ট্রে অন্তর্ভক্ত হওয়ার আবেদন করবে, তখন তারা নিজেরাই সিদ্ধান্ত নিবে যে, তাদের রাজ্যে দাস প্রথা থাকবে কি থাকবে না। এই সমঝোতার আওতায় ফিউজিটিভ স্লেভ এক্ট নামে একটা আইন পাস হয়ে ছিল, যাতে বিধান রাখা হয়ে ছিল, দক্ষিণের কোনো দাসরাজ্য থেকে কোনো দাস পালিয়ে উত্তরের মুক্তরাজ্যে চলে আসলে সেই দাসকে তার মালিকের কাছে ফেরত দিতে হবে।

মিসৌরি সমঝোতা অকার্যকর হওয়ার আরেকটা কারণ ছিল, ১৮৫৪ সালে ক্যানসাস -নেবরাস্কা এক্ট পাস হওয়া। মিসৌরি সমঝোতার অধীন যুক্তরাষ্ট্রের মাঝখান বরাবর একটা কাল্পনিক রেখা টানা হয়েছিল । এই রেখার উত্তরের রাজ্যগুলি মুক্ত রাজ্য আর দক্ষিণের রাজ্যগুলি দাস রাজ্য হিসাবে গণ্য হতো। ক্যানসাস ও নেবরাস্কা অঞ্চল যদিও এই কল্পনীক রেখার উত্তরে অবস্থিত ছিল, কিন্তু ক্যানসাস -নেবরাস্কা এক্টএ বিধান রাখা হয়, যখন এই দুই অঞ্চল যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্তির জন্য আবেদন করবে তখন তারা নিজেরাই সিদ্ধান্ত নিবে, তাদের রাজ্যে দাসপ্রথা থাকবে কি থাকবে না।ক্যানসাসে দাসপ্রথার সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা হয়। এতে অনেক লোক হতাহত হয়। এই ঘটনাকে রক্তাক্ত ক্যানসাস 'Bleeding Kansas' বলে অভিহিত করা হয়।

১৮৫২ সালে প্রকাশিত হ্যারিয়েট বিচ্যের স্টওর লেখা দাসপ্রথা বিরুধী উপন্যাস আঙ্কেল টম'স কেবিন উত্তরাঞ্চলীয় মুক্ত রাজ্যগুলিতে দাসপ্রথা বিরোধী মনোভাবকে আরো চাঙ্গা করে তুলে।

ওই সময়টাতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে দক্ষিণাঞ্চলিও রাজ্যগুলি থেকে আগত বিচারপতিদের প্রাধান্য ছিল। ১৮৫৭ সালে ড্রেড-স্কট মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয়, দাসরা কোনো কালেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল না এবং ভবিষ্যতেও তারা মার্কিন নাগরিকত্ব পাবে না। তারা এটাও ঘোষণা করে যে, ১৮২০ সালের মিসৌরি সমঝোতা অ-সাংবিধানিক। এই রায় ঘোষণার ফলে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে অসন্তোষ আরো বৃদ্ধি পায়।

শুধুমাত্র দাসপ্রথা নিয়ে বিরোধই যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের একমাত্র কারণ নয়। এর মধ্যে অর্থনৈতিক কারণও জড়িত ছিল। ঊনবিংশ শতাব্দীর শুরুতেই উত্তরের রাজ্যগুলি শিল্পায়িত হতে থাকে। শতাব্দীর মাঝামাঝি সময়ে উত্তরের রাষ্ট্রগুলি শিল্পসমৃদ্ধ নাগরিক সমাজে রূপান্তরিত হয়। ফলে উত্তরের রাষ্ট্রগুলি তাদের শিল্প-কলকারখানা সংরক্ষণের জন্য অধিকহারে শুল্ক আরোপের পক্ষে ছিল। অপরদিকে দক্ষিণের দাস-রাজ্যগুলি তখনও কৃষি নির্ভর ছিল। দক্ষিণের রাজ্যগুলি অধিকহারে শুল্কারোপের বিপক্ষে ছিল। কারণ তাহাদেরকে উত্তরের রাজ্যগুলি অথবা ইউরোপ থেকে শিল্পপণ্য আমদানি করতে হতো। অধিকহারে শুল্কারোপের ফলে পণ্যমূল্য বেড়ে যেত। উত্তরাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলির অর্থনীতি ও সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন ছিল।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×