somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জন্য সুখবর

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চীন বাংলাদেশের ব্যাপারে তাদের নীতি পরিবর্তন করেছে। তারা বাংলাদেশ থেকে তাদের হাত গুটিয়ে নিয়ে ইন্ডিয়াকে খালি মাঠ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে একক রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য ইন্ডিয়াকে ছাড় দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

চীনের নীতি পরিবর্তনের কারণসমূহ:
১.পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, এবং মালদ্বীপকে নিজেদের প্রভাব বলয় নেয়ার মাধ্যমে চীন ইন্ডিয়ার চাইতে কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে।

২. বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ইন্ডিয়া খুব স্বচ্ছন্দ বোধ করছে না। এদিকে শ্রীলংকা, নেপাল, এবং মালদ্বীপও হাতছাড়া হয়ে গেছে। ইন্ডিয়ায় যাতে এই পরিস্থিতিতে খুব বেশি বিচলিত না হয়ে পরে, তার জন্য কিছুটা স্বস্তি দেয়া।

৩. যেখানে কোন লাভ নেই, সেখানে ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে অংশ নিতে রাজি নয় চীন। যেমন-মধ্যপ্রাচ্যে চীনের কোন ভূমিকা নাই অথবা খুব সীমিত।

৪. বর্তমান চীনা সরকারের ভূমি সম্প্রসারণেরও কোন ইচ্ছা নেই।

৫. বাংলাদেশের পরিবর্তে মিয়ানমারের সাথে সম্পর্ক জোরদার করলে চীনের কৌশলগত সুবিধা বেশি। ফলে রোহিঙ্গা সমস্যায় চীন মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে।

৬. বাংলাদেশে কৌশলগত উপস্থিতি বাড়ালে মিয়ানমারের সাথে দূরত্ব বাড়তে পারে। বর্তমানে চীন সেটা চায় না।

৭. বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে ভারসাম্য রাখা বর্তমান খুবই অসুবিধাজনক। চীন সেটা এড়িয়ে চলতে চাচ্ছে।

৮. বাংলাদেশের চাইতে ভুটানের দোকলাম করিডোর চীনের কাছে বেশি কৌশলগত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।

৯. চীনের কাছে বাংলাদেশ এ মুহূর্তে কৌশলগত ভাবে কম গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্যের বাইরে বাংলাদেশে অন্য কোন ধরনের উপস্থিতি চীন বাড়াতে চাচ্ছে না।

১০. ঢাকা স্টক এক্সচেঞ্জ অংশীদারিত্ব নিয়ে প্রতিযোগিতায় চীন ইন্ডিয়ার সাথে জিতে গেছে। বাংলাদেশ কিভাবে ব্যবসা করতে হয় তাও তাদের জানা হয়ে গেছে। অবকাঠামো খাতে স্বল্প বিনিয়োগ করে কি ভাবে টাকা ভাগ করে নিতে হয় তা তাদের জানা হয়ে গেছে। তাই সামরিক কৌশল গত দিকে ইন্ডিয়াকে ছাড় দিয়ে বাংলাদেশ থেকে শুধু মুনাফা লুটে নেবে।

আওয়ামীলীগের খুশি হওয়ার কারণ---
ইন্ডিয়া চাচ্ছে দীর্ঘ মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। অন্তত ২০৪২ সাল পর্যন্ত, যা সুষমা স্বরাজ বলেছেন।

ইন্ডিয়ার খুশি হওয়ার কারণ--
বাংলাদেশ বিষয়টা দেখাশুনা করা এখন তাদের জন্য খুব সহজ হয়ে গেছে। খুব কষ্ট করতে হবে না।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৩১
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×