somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

জীবনকে সুন্দরভাবে উপভোগ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মৃত্যুর পরও ব্যাংকে আমাদের টাকা রয়ে যায়। কিন্তু আমাদের জীবদ্দশায় আমরা সেই টাকাগুলো খরচ করতে পারি না। অথচ পৃথিবী থেকে চিরবিদায় নেবার পরও বহু মানুষের প্রচুর টাকা উদ্বৃত্ত থেকে যায়। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে, অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরী। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত।

টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। টাকা দিয়ে সবসময় সুখ, শান্তি, ভালোবাসা কেনা যায় না। তাই টাকাকে আমাদের জীবনের লক্ষ্য হিসেবে না ধরে, জীবনকে উপভোগ করাই শ্রেয়।



আমাদের জীবনের নানা ঘটনাতেও এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। যেমন:

১. একটি দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।

২. একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।

৩. প্রাসাদতুল্য মহা মূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।

৪. কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোন দিনই পরা হয়ে উঠে না।

৫. সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই।

এই সব ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে, আমরা আমাদের জীবনে অনেক কিছু অর্জন করি, কিন্তু সেগুলোর বেশির ভাগই আমরা উপভোগ করতে পারি না। তাই আমাদের জীবনকে আরও বেশি উপভোগ করার জন্য আমাদের জীবনের লক্ষ্যকে পুনর্বিবেচনা করা উচিত।



কি করনীয়?

জীবনকে আরও বেশি উপভোগ করার জন্য আমরা নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে পারি:

(ক) অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।
(খ) অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
(গ) মানুষকে ক্ষমা করে দিন। রাগ পুষে রাখবেন না।
(ঘ) পিপাসার্ত না হলেও পানি পান করুন।
(ঙ) গুরুতর সমস্যা না হলে ছেড়ে দিন, যেতে দিন।
(চ) সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছেড়ে দিতে হয়, ছাড় দিতে হয়।
(ছ) যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, আর বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সবরকম দুঃসময়ে সেইই পাশে থাকে বা থাকবে।
(জ) ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।
(ঞ) সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশকে এমনকি ভিন্ন দেশকে দেখতে বেড়িয়ে পড়ুন।
(ট) ধনী না হলেও তৃপ্ত থাকুন।
(ঠ)মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না।
(ড) মহা-ব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাঁটুন।
(ঢ) সর্বদা হাসি খুশি থাকুন।



শেষকথা:

জীবন একটি মাত্র। তাই এই জীবনকে সুন্দরভাবে উপভোগ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না করে, দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×