somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক জোছনা রাতের গল্প

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিয়াসীর মনটা আজকে মোটেও ভালো নেই, কিছুক্ষণ পরপর চা খাচ্ছে সে। কাজের বুয়া চা দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। শেষ বার চা দিয়ে যাওয়ার সময় বুয়া পিয়াসীকে শুনিয়ে বলল , মাইয়া মানুষের এতো চা খাওায়ন ভালো লক্ষন না।
পিয়াসীর বয়স ১৩ বছর।এই বয়সের মেয়েদের মাথা একটু গরমই থাকে। এই বয়সে ভালো লক্ষন না খারাপ লক্ষন সে বিষয়ে বেশি জানার কথা না তার। ইচ্ছা ছিল বুয়াকে ডেকে একটু ঝারি দিয়ে কিসের লক্ষন এইটা সম্পর্কে জানার চেষ্টা করা। কিন্তু ডাকতে দিয়ে পরক্ষনেই ছোট মামার কথা মনে পড়লো তার। ঢাকা শহরে কাজের বুয়া পাওয়া কতটা যে কষ্টের তা পিয়াসীদের চেয়ে বেশি জানার কথাও নয়। ৭ দিন ধরে শুধু খিচুড়ি আর ডিম ভাঁজি খেয়ে ছিল তারা। এর আগের বুয়াটা পিয়াসীর জন্যই বাসা থেকে চলে গেছে। বেশি কথা বলতো , তাই পিয়াসী এমন ঝারি দিসলো তা নাকি বুয়ার মান সম্মানে লাগছিলো। আসলেই ১৩ বছরের একটা মেয়ের আবেগকে বুঝা বুয়ার পক্ষে সম্ভব না।
বুয়া বলে, এত্তো টুকুন একটা মাইয়ার মুখে এতো বড় কথা? আমি থাকুমনা।এই বলে চলে গিয়েছিল বুয়া।
কিছু দিন আগে ছোট মামা কোথা থেকে যে একটা বুয়া যোগার করে এনেছে তা শুধু মাত্র মামা জানে। পিয়াসীকে মামা বলে দিয়েছে, এইবার যদি কিছু হয় তাইলে তিনি জিবনো বুয়া যোগার করবেননা।
পিয়াসী রাস্তার ধারে তার মায়ের রুমের বেলকনিতে দারিয়ে আছে এবং রাস্তার ধারে ছোট্ট একটা চায়ের দোকানের দিকে তাকিয়ে আছে। তাকে বেশ কিছুদিন ধরে কয়েকটা বখাটে ছেলে বিরক্ত করতেছে। তাই তার মামা গেছে সে বখাটেদের ঝারি দিতে। মামা চ্যালেঞ্জ করেছে যে বখাটেদের গোটা মহল্লা কান ধরে ঘুরাবে। মামার কি জানি এক বন্ধু RAB এ চাকরি করেন তিনিও নাকি থাকতে চেয়েছেন।
হঠাৎ করে পিয়াসী চমকে উঠলো, দূরে একটা RAB এর গাড়ি দেখা যাচ্ছে, আর তাদের সামনে ৩ টা ছেলে কান ধরে খালি পায়ে রাস্তায় হাঁটছে। তা দেখে পিয়াসীর খুশি হওয়ার কথা কিন্তু সে চমকে উঠলো কারন যে ৩ টা ছেলে কান ধরে আসছে তারা সেই বখাটেরা না। এরা আলাদা কেউ। তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মদ্ধের ছেলেটাকে সে চিনে। ২ দিন আগে তার বাবা মারা গেছে।এতো বড় ভুল মামা করলো কীভাবে?
ছলেটার নাম সৌরভ, খুভ শান্ত স্বভাবের। সহজে কারো সাথে কথা বলতে চায়না। তাকে যদি একশ টা প্রশ্ন করা হয় উত্তর দেয় সর্বোচ্চ দুইটা থেকে তিনটার। রোজ সকালের মত আজো সে ম্যাথ প্রাইভেট পড়তে যাচ্ছিল। কিন্তু সমস্যাই পড়লো রাস্তার ধারের চায়ের দোকানের সামনে এসে। তিনজন গুণ্ডা টাইপের ছেলে হঠাৎ করে তকে পিছন থেকে ডাক দিলো। সৌরভ বুঝতে পারলো কোন একটা সমস্যাই মধ্যে পড়তে যাচ্ছে সে।
দুইদিন আগে তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে।তার বাবাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল তারা।গ্রামের সব জমি-জমা বেঁচে ভারতের মাদ্রাজে নিয়েগিয়েছিল তার বাবাকে।মাদ্রাজের ডাক্তারেরা অনেক চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি। থাইল্যান্ডে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল তাদের।কিন্তু এতদিনে সব টাকা পয়সা শেষ হয়েগিয়েছিল তাদের। উপাই না দেখে দেশেই ফেরত আনলো।একমাস পর রক্ত বমি করা শুরু করলো তার বাবা। হঠাৎ একদিন ম্যাথ প্রাইভেট থেকে ফিরে দেখে বাসার মধ্যে কি একটা জটলা লেগেছে। দৌরে ভিতরে গেলো সে।না এতক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। তার মা এবং ছোট বোন বাবার মাথার সামনে নির্বাক হয়ে বসে আছে। তার মায়ের চোখ থেকে গড়গড় করে পানি পরছে। তার বোনের বয়স ২ বছর,নাম জোছনা।সে যেদিন হয় সেদিন আকাশে অনেক জোছনা হয়েছিল। তাই বাবা শখ করে তার নাম রেখেছিল জোছনা। সে কিছুই বুঝেনা , তাই তার মায়ের কোলে চুপচাপ বসে আছে, মাঝে মধ্যে মায়ের আঁচল নিয়ে খেলা করতেছে।বাসায় এতো ভীর সে কোনোদিনও দেখেনি, তাই এতগুলো মানুষ দেখে সে মজাই পাচ্ছিল।
সৌরভ খুব শক্ত একটা ছেলে। ক্লাসে পড়া না পারলে স্যারের যখন মারতো , অন্য ছেলেরা তখন চিল্লাই চিল্লাই গোটা স্কুল মাথায় তুলতো। সৌরভ নিসচুপ সব মার সহ্য করতো। স্যারের তা বিয়াদবি হিসেবে দেখে পাঁচ-দশেক মার বেশিই দিত তাকে। কিন্তু একদিনও তার চোখ থেকে এক ফোটাও পানি বেড় করতে পারেনি তারা।তাই কারনে অকারণে তাকে স্যারেরা মারতো শুধু তাকে কাঁদানোর জন্য।
বাবার মৃত্যুতে একফোঁটাও চোখের জল ফেলেনি সে, এমনকি এতই স্বাভাবিক হিসেবে নিয়েছিল যে তারপরদিন সে স্কুলে গিয়েছিল। তাকে দেখে তার বন্ধুরা কেদেছিল, কেঁদেছিল তার স্যারেরা। তাকে বুকে জড়ায় ধরে কেঁদেছিল তাদের হেড স্যার। তবুও একফোঁটা জল তার চোখ থেকে পরেনি।
আজকেও সে ম্যাথ প্রাইভেট যাচ্ছিল সকাল বেলা। গুন্ডা টাইপের ছেলে তিনটা তাকে সহ আরো দুইজনকে রাস্তা দিয়ে যাওয়া মেয়েদের টিজিং করতে বললো। তারা নিরুপাই ছিল। যে মুহূর্তে তারা এই কাজ করছিল তখনই পিছনে RAB এর গাড়ি থেকে একজন চিল্লাই উঠলো, এই কান ধর। গুন্ডা টাইপের ছেলে তিনটা সঙ্গে সঙ্গে কেটে পড়লো......
................................................................চলবে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×