আনন্দ। তুমি।
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এসো ছপ্ছপ্। এসো ছপাছপ্। এসো টপাটপ্। বোসো গপাগপ্।
এসো ছন্দিত কিশোরী-উৎফুল্লতায়। এসো বেণী দুলিয়ে। এসো আঙুলে ভর করে। এসো নিঃশব্দে, পা টিপে টিপে, মুখটি আড়াল করে। মৃত্তিকার আঁচে। স্মৃতির ভাঁজে। এসো নিরন্তর। থেকে তেপান্তর।
এসো আবেগে। এসো ভালবাসায়। এসো দুঃখে। এসো ঝরা পাতায়। এসো তপঃক্লিষ্ট শিশিরে। এসো জরাজীর্ণ দুপুরে। এসো আবেগহীনতায়। এসো কামনায়। এসো বাসনায়। এসো উদ্দাম সময়ের সমাপ্তিতে। এসো শূন্যতার প্রাপ্তিতে।
এসো মনোমালিন্যে। এসো হানাহানিতে। এসো রুদ্রতায়। এসো মৌনতায়। এসো দুয়ারে দাঁড়ানো অপেক্ষায়। এসো ভগ্ন ডেরায়। এসো শূন্য বিছানায়। এসো একাকী বালিশে। এসো অশ্রুপাতে। বোসো নীরবে। থাকো চুপটি করে।
এসো দোয়েলের শিসে। এসো বৃশ্চিকের বিষে। এসো ময়ুরের ঠোকরে। এসো কাঠঠোকরার কোটরে।
এসো প্রেয়সীর ছোঁয়ায়। এসো অপার্থিব চুম্বনে। এসো মৃদু কম্পনে। বোসো নিঃসঙ্গতায়। হাসো ভঙ্গুরতায়। কাঁদো নিঃশব্দতায়।
আনন্দ। তুমি এসো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন