গতকাল সিইএস ২০১৫ এর মঞ্চে অবমুক্ত করা হলো আসুসের জেনফোন ২। ৪ গিগাবাইট ও ২ গিগাবাইট - এই দুই ভার্সনে শীঘ্রই বাজারে আসবে জেনফোন ২ যদিও আসুস আরো তিনটি ভিন্ন মূল্যের ও ভিন্ন মডেলের ফোন ক্রেতাদের হাতে তুলে দেবে এমনটাই শোনা গিয়েছিল।
এ ফোনে থাকবে ৫.৫ ইঞ্চির ১০৮০ * ১৯২০ পিক্সেল রেজ্যুলুশনের ডিসপ্লে, গোরিলা গ্লাস ৩, এলটিই-সম্পন্ন ৬৪-বিট ইন্টেল অ্যাটম জি৩৫৮০ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এরং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর ব্যাটারী হবে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের যা খুব দ্রুত চার্জ গ্রহণ করতে পারবে। অর্থাৎ মাত্র ৩৯ মিনিটের কমে এ ব্যাটারী তার মোট ক্ষমতার ৬০% ভাগের বেশি চার্জ গ্রহণ করবে।
জেনফোন ২ তে আসুস বর্তমান সময়ের বহুল আলোচিত অ্যানড্রয়েড ৫.০ ললিপপের সাথে জেনইউআই ব্যবহার করেছে। এ ফোনটি এমন বিশেষ নকশায় তৈরি যেন ব্যবহারকারী এক হাতেই তা ব্যবহার করতে পারেন। যতোদূর জানা গেছে আগামী মার্চেই ক্রেতা সাধারণ ডুয়েল সীম ব্যবহারের সুবিধাযুক্ত এ ফোন হাতে পাবেন। তবে দু’টি মডেলই একই সময়ে পাওয়া যাবে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত ভাবে জানা যায় নি।
কোম্পানির পক্ষ থেকে ফোনটির মূল্য বলা হয়েছে ১৯৯ ডলার। তবে এই মূল্য ২ গিগাবাইট র্যাম এবং ১৬ গিগাবাইট স্টোরেজ সংস্করণের। ৪ গিগাবাইট র্যামের সংস্করণটি কিনতে আপনাকে এর চেয়ে একটু বেশি খরচ করতে হবে।
সৌজন্যে : Rambs Tech
আসুস জেনফোন ২ প্রথম বারের মত ৪ গিগাবাইট র্যাম নিয়ে আসছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।