জাতীয় সঙ্গীত বাজানোর সময় আয়োজকদের কিছু দায়িত্বজ্ঞান ও সমন্বয়হীনতার অভাব দেখলাম। উপস্থাপিকা বলছিলেন আমরা সবাই এক সাথে গাইবো এবং এজন্য কিছু ছোট্ট ছেলে-মেয়েরা মঞ্চেও এসেছিলো কিন্তু ওদের আর গাইতে দেখা যায়নি। মনে হচ্ছিলো বাচ্চাগুলো বুঝতেই পারেনি কখন গাইতে/ঠোঁট মেলাতে হবে। এমনকি উপস্থাপিকারাও বুঝতে পারেননি লাইভ গাওয়া হবে নাকি রেকর্ড মিউজিক এর সাথে ঠোঁট মেলাতে হবে। রেকর্ড শেষ হবার মাইক্রোফোন হাতে তাদের প্রায় মিনিট খানেকের নির্লিপ্ততা সেটা ভালো করে বুঝিয়ে দেয়। যথাযত প্রস্তুতির অভাবেই এর একমাত্র কারন। খুব অপমানিত ও কষ্ট লাগে জাতীয় সঙ্গীত নিয়ে এমন উদাসীনতা দেখলে।
ভালোলাগলো না ট্যুরিজ্ম এর উপর তৈরি ওয়ার্ল্ড কাপ সেই পুরনো ভিডিও দেখে। যদিও আগেরটি আমার খুব প্রিয় কিন্ত তারপরে ও একটি নতুন ভিডিও কি প্রচার করা যেতো না? বিশ্ববাসী তো এই ভিডিও আগেও দেখেছে। বাজেটের কি এতোই অভাব ছিলো ??
আর ভারতীয় শিল্পীদের ছাড়া কোন বড় ধরেনর অনুষ্ঠান মঞ্ছায়িত করার যোগ্যতা আমরা কবে অর্জন করতে পারবো? যদি বলা হয় ইন্টারন্যাশনাল ফ্লেভার দরকার এ ধরনের আয়োজনে, তাহলে ভারতীয় শিল্পীদের দিয়ে কি আমরা সেই ফ্লেভার কতোটুকু আনতে পেরেছি ??
...সেই চিরায়ত টেকনিক্যাল প্রবলেম। মঞ্চের পিছনের জায়ান্ট স্ক্রীনে ছবি যে ঠিক মতো আসে না -সেটা কি অনুষ্ঠান শুরুর আগেই একবার পরীক্ষা করা উচিত ছিলোনা??
আরও একটু আলোক ঝলমলে মঞ্চ বানানোর ক্ষমতা কি আমাদের একদমই নেই ??
..
আইপিএল কর্মকর্তারা শংকিত ছিলো বি পি এল এর সফলতা নিয়ে কিন্তু আমার মনে হয় ওদের এই ভয়-টয় অনেকটাই কেটে গেছে প্রায় দর্শক শূন্য গ্যালারি দেখে। আমি খুব খুশি হবো যদি আমার এই “মনে হওয়া” টা ভুল প্রমাণিত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

