'আয় আয় চাদ মামা টিপ দিয়ে যা' ছোট বেলায় মায়ের মুখের সেই গান আজো যেন কানে বাজে। মনে পরে অবাক কন্ঠে মাকে জিজ্ঞেস করেছিলাম। চাদ কি তোমার ভাই হয় আম্মু? আম্মু হেসে উত্তর দিয়েছিল, হ্যা। মনে আছে আব্বুকে বলেছিলাম জানো আব্বু আমার দুইটা মামা একটা হচ্ছে টিপু মামা আরেকটা হচ্ছে চাদ মামা আব্বু হেসে গড়িয়ে পরে ছিল সেদিন। চাদের সাথে সেদিন থেকেই আমার মিতালি চাদ টাকেও আমার আপন মামার মতই মনে হত তখন। মনে পড়ে ছোট বেলায় দাদীর কাছে শোনা রাক্ষস-খোক্কস আর রাজকন্যা-রাজপুত্রের গল্প গুলোর কথা। কত মজা করেই না শুনতাম সেগুলো। দাদী অনেক গল্প বলতে পারতেন। দাদিকে এক বার জিজ্ঞেস করে ছিলাম। আচ্ছা দাদী মানুষদের মতও কি রাক্ষস-খোক্কস আর ভুতেদের কোন দেশ আছে? দাদী হেসে বলেছিলেন হ্যা আছেই তো। দেশ না থাকলে ওরা থাকবে কোথায়? আমি খুব অবাক হতাম চিন্তা করতাম বড় হলে রাজপুত্রের মত আমিও যাব সেই রাক্ষস-খোক্কসদের দেশে। আমাদের বাসায় যখন টিভি কেনা হল তখন আরেক মজা, টিভিতে কত মজার মজার অনুষ্ঠান হতো। সবচেয়ে ভালো লাগতো কার্টুন দেখতে। আমি ভাবতাম কার্টুনরাও আমাদের মতই মানুষ তবে অন্যরকম অন্য কোন দেশের মানুষ। মনে মনে ভাবতাম আমি যখন বড় হবো তখন কার্টুনদের দেশে যাব ওরা নিশ্চই আমাকে দেখে খুব খুশি হবে। আজ যখন আমি বড় হয়ে গেছি তখন বুঝতে পেরেছি ছোট বেলার সেই সব ভাবনা গুলো কত হাস্যকর ছিল কিন্তু কল্পনায় সেই সব মজার দেশে ঘুরে বেড়াবার স্মৃতি গুলো আজো মনকে নাড়া দেয়। কত স্বপ্নময় আর মজার ছিল ছোট্ট বেলার জীবনটা। ইচ্ছে করে আবার যদি সেই ছোট্টটি হতে পারতাম ।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।