first post.....বাংলা টাইপ করতে গেলেই সব উল্টাপাল্টা....hence phoenetic..english...template e mouse clicking সব মিলিয়ে composing এর চেষ্টা.....পাবলো নেরূ়দার একটা কবিতা translate করেছিলাম....সেটা্ই হতে পারে first post.....
(পাবলো নেরূ়দার কবিতা puedo escribir los versos অবলমবনে)
আজ রাতে লিখতে পারি করূণতম লাইনগুলো।
লিখতে পারি যেমন রাতটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে
এবং দূরুদুরু কাপে নীল তারকারা দূরে বহূদূরে।
রাতের বাতাস বেহাগ তুলে আকাশে করূণ।
আজ রাতে লিখতে পারি করূণতম লাইনগুলো।
আমি তাকে ভালোবেসেছিলাম, এবং কখেনা সখেনা সেও ভালোবাসেতা আমাকে।
রাতভর কতোরাত এই রাতের মতো সে হতো বাহূবনদি আমার।
চুমোয় লুটোপুটি বারবার কতোবার অসীম আকাশের নীচে।
সে আমাকে ভালোবেসেছিল, কখেনা সখেনা আমি ও ভালোবাসতাম তাকে ।
তার স্তির চোখজোড়কে না ভালোবেসে কে থাকতে পারে?
আজ রাতে লিখতে পারি করূণতম লাইনগুলো।
অনুধাবন করতে যে সে আর আমার নয়। বুঝতে যে তাকে আমি হারিয়ে ফেলেছি।
শুনতে প্রকাণ্ড রাতকে, শূন্য সে রাত সে-হীন আরো বিশাল।
এবং পংতি পতিত হয় আত্মায় যেন দূর্বাঘাসে শিশির।
কী আর এমন ব্যাপার যে আমার ভালোবাসা ওকে ধরে রাখতে পারেনি
রাত্রিটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে এবং সে আমার কাছে নেই।
এই-ই সব। দূরে কে একজন গাইছে গান। দূরে বহূদূরে।
তৃপ্ত নয় আমার আত্মা হারিয়ে তাকে।
আমার দৃষ্টি তাকে খোঁজে যেন তার পাশে যাবে।
আমার হ্রদয় তাকে খোঁজে, সে আমার পাশে নেই।
সেই একই রাত শুভ্র করে সেই একই বৃক্ষরাজি
অথচ আমরা, সেই সময়ের আমরা আর আমরা নই।
আমি তাকে আর ভালোবাসিনা, এটা নিশ্চিত, কিন্তু কতো ভালোবাসতাম।
আমার কণ্ঠ খোঁজে সে বাতাসের যে বাতাস তার কান ছূঁয়ে যাবে।
অন্যের । সে হবে অন্যের । আমার আগের চুমোর মতো।
তার সূর। তার উজ্বল গতর। তার নিঃসীম চোখ।
আমি তাকে আর ভালোবাসিনা, এটা নিশ্চিত, কিন্তু হয়তো ভালোবাসি।
ভালোবাসা কতো ক্ষণিক, ভূলে যাওয়াটাই দীর্ঘ প্রসারী।
কারণ রাতভর কতোরাত এই রাতের মতো সে হতো বাহূবনদি আমার।
তৃপ্ত নয় আমার আত্মা হারিয়ে তাকে।
তবে এটাই শেষ কষ্ট সে আমাকে ভোগাবে
এবং তার জন্য লেখা এটাই আমার শেষ পংতি।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



