জীবনের বৃত্ত আর বৃত্তের জীবন সমার্থক নয়।
পাদটীকা:
মানুষের প্রতিবেশগত বন্দিদশাই বৃত্তের জীবন। যে-জীবন মানুষকে ছোট করে, খাটো করে, সে-জীবনই বৃত্তের জীবন। যে-প্রতিবেশ মানুষের গলা টিপে ধরে সে-প্রতিবেশে মানুষের জীবন বৃত্তের জীবন। যে-প্রতিবেশ মতপ্রকাশের অধিকার কেড়ে নেয় সে-প্রতিবেশে মানুষের জীবন বৃত্তের জীবন। জীবন যেখানে বলয়ের দাস সেখানে জীবন বৃত্তের জীবন। অশিক্ষায়-কুশিক্ষায় সংকীর্ণ জীবন বৃত্তের জীবন।
জীবনের লড়াইয়ে অবতীর্ণ হয়ে যে জীবনের সীমাকে উপলব্ধি করেছে তার বসবাস জীবনের বৃত্তে। আর যে মাঠে নামার সুযোগই পায়নি তার জীবন বৃত্তের জীবন। যে ইচ্ছেপূরণে ব্যর্থ হয়েছে তারও বসবাস জীবনের বৃত্তে। আর যে ইচ্ছেগুলোর কথা বলতেই পারেনি তার জীবন বৃত্তের জীবন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



