বিন্যাস্তুপ
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুতেই সামলানো যায়না,
পুঁইডোগাটার লকলকে জিহবা
লেহন করে নিয়ত
কিছুতেই ঘোর কাটেনা।
বার বার কালো বিড়াল
থলে থেকে বেরিয়ে লাফিয়ে পড়ে দুধভাতে।
অগুণতি নখর আঁচড় কাটে
ঘ্যাঁস- ঘ্যাঁস- ঘ্যাঁসং-
কিছুতেই আরোগ্য লাভ হয়না।
সোনার খাঁচায় কি যে আবদ্ধ মায়া
কাঁচের দেয়াল ঘেরা কন্দরে
আপাত শিল্পিত কাঁচা মাংসের নোনাষ ঘ্রাণ!
আহ- কি সর্বভূক আমি
পাখাদুটি কাজ করেনা কোনমতেই।
সবকিছুর ভারক্লান্তিতে
বুকের আগুনটাকে উসকে দিয়েছি এবার
ঠিকই পুড়ে যাবে ভোগমানচিত্র!
এবার ঠিকই বিন্যাস্তুপে ধ্বংসের চাষ হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২

তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুন