somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধ করাই আমার পেশা বটে , তবে এবার আমি নির্দোষ

১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ব্লগটা লিখতে আমার কষ্ট হচ্ছে। কখনো এই ধরনের কিছু আমাকে লিখতে হবে সেটা ভাবি নি।

ব্লগের শুরু থেকেই আমি নিয়মিত কৌতুক লিখতাম। কৌতুক লেখার কারন হল তখন আমার টাইপিং স্পীড ভালো ছিল না। ভাবলাম কৌতুক লিখলে তাড়াতাড়ি স্পীড বাড়বে আর এগুলা লেখাও সহজ। যেহেতু আমি সরাসরি কম্পুতে লিখে ব্লগে দিয়ে দেই তাই স্পীড কম থাকায় লেখাগুলা অগোছালো হয়ে যাচ্ছিল। কৌতুক অগোছালো আর এলোমেলো হলেও কোন সমস্যা নাই। তাই সেদিকে ঝুকে পড়লাম।

প্রথম আমাকে ১৮+ বলে চিহ্নিত করলেন ব্লগার কাকন। আমি মজাই পাইছি। আস্তে আস্তে আমার নাম ফেটে গেল ১৮+ হিসাবে। ইমেজটা পাল্টাতে আমি তেমন একটা চেষ্টাও করি নাই।

ব্লগে নিয়মিত লিখলে কারো সাথে কাইজ্যা হবেই। এই ব্যাপারে সন্দেহ নাই। আমি চেষ্টা করেছি কাইজ্যা থেকে বাচিয়ে চলতে। ধর্ম নিয়া পোষ্ট দেই নাই, রাজনীতি নিয়া লেখি নাই, মুক্তিযুদ্ধের ব্লগে চুপচাপ প্লাস দিয়ে চলে আসছি- বিশেষ শ্রেনীর বিশেষ ছিদ্র মারার কোন কথা বলি নাই।

এত চেষ্টা করেও আমি বাচতে পারি নাই। ছাগু গালি শুনে ফেলছি। ঠিক কি কারনে আমাকে ছাগু বলা হল, আমার নিজের ব্লগে এসে ছাগু বলে গেল- সেটা আমি এখনো পরিস্কার বুঝি নাই। কিন্তু ছাগু আমি শুনছি। প্রথমবার শুনে চুপ ছিলাম। উত্তর দেই নাই। কিন্তু সে আবার এসে ছাগু ডেকে গেল। তখন খুব একটা ছেড়ে কথা বলি নাই। কিন্তু এই ছেড়ে না বলা কথাগুলাতেও আমি গালিগালাজ করি নাই।


গতকাল আমার সম্পর্কে জনৈক ব্লগার বলছেন-

দেশের মানুষকে অভুক্ত রেখে , শ্রমজীবিদের শ্রমের অর্থ নিশ্চিত না করে ১৮+ পোস্ট দেয়া আর দিন রাত চুমু খাওয়ার ফ্যান্টাসিতে ভুগাটাও আমার কাছে চরম হিপোক্রেসি মনে হয় ।

অবশ্য মাথাবেচা বুদ্ধিজীবি হতে হলে এইসব বোলচাল দিতেই হবে । সেইভাবে ভাবলে ঠিকই আছে । সময় আসলেই নীতিবমি করতে হবে , আর বাকি টাইম কোবতে গান , চুমুর নেশায় মশগুল থাকতে হবে।


আমি এর উত্তরেই ফাইজলামি টাইপ কিছু বলে সটকে পড়েছি। আমি কড়া ভাষায় কিছু বলতে চাই না। কিন্তু ১৮+ কৌতুক লিখলে আর সিরিয়াস কিছু লেখা যায় না, এই কথাটা আমার জানা ছিল না। এটা যেন ন্যাংটা পাগলের কাহিনী। সারাদিন সে বাজারে ন্যাংটা ঘুরত। কিন্তু যেদিন এক মাহফিলে সে জামা-কাপড় পড়ে চলে আসল। পাবলিকের আর ভালো লাগে না।


আমি ১৮+ লিখেছি। চুমু নিয়ে কবিতা লিখেছি। তাই বলে আমি গাজা বা
ফিলিস্তিন নিয়ে কিছু লিখতে পারব না। শুধু ১৮+ ই আমার পরিচয়? shrek এর মত আমারো বলার ইচ্ছে, they judge me, even before they know me.

আমার মন খারাপ। বুদ্ধুজীবি হিসাবে আমি কবে নিজেকে জাহির করেছি তা আমি জানি না। এক দিন মজুরের মেয়েকে আমার দেখা সবচে সুন্দর মেয়ে মনে হয়েছে-সেই কথা স্বীকার করার পরও আমি হিপোক্র্যাট।

আমাকে আক্রমন করার পরও আমি চুপ থাকব। পালটা কিছু বলব না।রবীন্দ্রনাথের কথাই মনে রাখব।

-তারা এমন অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে যে আমি রক্তাক্ত হই, কিন্তু ফিরে আঘাত করি না। কারন সেই অস্ত্র ছুয়ে দেখতেও আমার ঘৃনা হয়।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৭
৫০টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×