somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আকিব হাসান জাভেদ
কাজকে ভালোবাসলে কাজ আমাকে ভালোবাসবে। তাই কাজকে সম্মান করতে হবে, করতে হবে শ্রদ্ধা। হউক ছোট হউক না বড়। কাজ তো কাজেই । আর আমার কাজটাই হলো অলসদের জাগিয়ে তোলা।

পোষা পাখি মিঠুর সাথে বন্ধুত্ব।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভোর হওয়ার আলো টা হয়তো মিঠুর চোখে সবার আগে এসে পড়ে। না হয় শুধু শুধু সে কেনো শিস বাজাতে থাকবে। শিস বাজানো শেষ হলে চলতে থাকে আমাকে ডাকার,, উঠো তানিম ঘুম থেকে উঠো তোমার অফিসের সময় চলে যাচ্ছে, এভাবে না বলতে চাইলেও আমার নামটা ডাকতে থাকে একটানা। তানিম তানিম,, নিজের নামটাও একা একা বকতে থাকে, আমি মিঠু, আমি মিঠু। এগুলো অনেক আগেই আমি শিখিয়েছি। এখনতো অনেক কিছুই পারে। আজ শুক্রবার অফিস বন্ধ মিঠুকে সময় দেওয়ার সময় এই একদিনেই আমার। সকাল ৯ টাই ঘুম থেকে উঠেছি, অন্যদিনের মতো সকালের প্রথম কাজ আমার মিঠুকে খাবার দেওয়া, সব কিছু ভুলে গেলেও মিঠুকে খাবার দিতে আমি কখনই ভুলি না। আজ একটু দেরিই হলো খাবার দিতে, খাঁচাটা খুলতেই এক লাফে আমার কাঁধে,, ঠোট দিয়ে আমার মাথার চুলগুলোতে ঠোট খানাটি ঘেষে নিচ্ছে এটা ভালোবাসা প্রতিবারেই এমন করে। আমার হাতে তার জন্য বানানো খাবারটা ছিল । কাঁধ থেকে হাতে বসে খাবারটা নিয়ে চলে গেল বাসার ছাদে। খাবার খেয়ে আবার আমার কাধেঁ এসে বসলো। দেখলাম পায়ের নখগুলো একটু বড় হয়ে গেছে কাঁধে বসলে সুইয়ের মতো গুতো লাগে তাই নেল কাটার দিয়ে নখগুলো একটু সাইজ করে দিলাম। তারপর আকাশের দিকে ছুড়ে মারলাম,, নিজে নিজেই উড়তে থাকলো অনেক উপড়ে উড়তে থাকলো। হয়তো নিজ প্রকৃতির ভালবাসার গন্ধ খুজে পেয়েছে শুধু সঙ্গি নেই। আমি ও পাখিটির দিকে তাকিয়ে থাকলাম। অনেকবার ই চেয়েছি ওকে মুক্ত করে দিতে কিন্তুু আবার ফিরে চলে এসে আমার কাছে। হঠাৎ আকাশের দিকে তাকাতেই মিঠুকে দেখা যাচ্ছে না আবার কোথায় চলে গেল। ছাদ থেকে লম্বা একটা শিস বাজালাম যেই শিসটা ওর মুখস্থ আমি বাসায় না থাকলে সারাদিনই নিজে নিজে বাজাতে থাকে , ঐ এক শিসেই কোথায় থেকে যেনো উড়াল দিয়ে আবার আমার কাঁধে এসে বসলো। সারাদিন অবসর সময়টা ওকেই দিবো । এখন অনেক কিছুই বলতে পারে, আমি কোথায় তার কাছে জানতে চাইলে বলে তানিম অফিসে। আমি কোন কিছু নিয়ে আসতে বললে উড়াল দিয়ে ঠোট কামড়ে আমার হাতে নিয়ে আসে। আমি কোন কিছু লিখতে বসলে আমার কলমটা বার বার ঠোট দিয়ে সরিয়ে দেয়, যার অর্থ হচ্ছে কলমটা রেখে আমাকে আদর করো। সত্যি তাই , পোষা পাখিকে খাবার দিলেই তো হয় না, ভালোবাসাও দিতে হয়। আমার ভালোবাসাই আমার মিঠু, আমার পাখি মিঠু।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

×