তিন লাইনের গপ-০২
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিঁড়ি
বাড়ির ছাদে বাগান করা আর সিঁড়ি বেয়ে বাড়ির ছাদে উঠে পুরা শহরের সৌন্দর্য দেখার বড় শখ ছিল। অবশেষে আমাদের একটা পাঁচ তলা বাড়ি হল। কিন্তু ততদিনে আমার শখেরা হুইল চেয়ারে অভ্যস্ত হয়ে পড়েছে।
যমজ বোন
আমার যমজ বড় বোনের আগামীকাল বিয়ে ছিল। কিন্তু আজ রাতে সে তার প্রেমিকের সাথে পালিয়ে চলে গেছে। পরিবারের সবাই এখন বাপ-দাদার মান ইজ্জত রক্ষার দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন।
ক্রসফায়ার
শুধু নামের সাথে মিল থাকার কারণে আমার ছেলে মিলন কে র্যাব ধরে নিয়ে ক্রসফায়ার করেছে। পরে র্যাব তাদের ভুলটা আবিষ্কার করলো যে তারা ভুল মানুষ ক্রসফায়ার করেছে। এখন র্যাব তাদের ভুল শুধরানোর জন্য আমাকে তন্নতন্ন করে খুঁজছে ।
কারাগার
আমার বেলাল চাচা গ্রাম থেকে শহরে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। বিশ বছর পরে বেলাল চাচা ফিরে এসে আমাদের বললেন - পুলিশ তাকে রাস্তা থেকে সন্দেহ করে ধরে নিয়ে গিয়েছিল। এখন আমরা দলবেঁধে প্রতি রাতে বেলাল চাচার কাছে বিনা বিচারে, বিনা অপরাধে তার বিশ বছর জেল কাটার গল্প শুনি।
ভিনদেশী যুবতী
রিসেন্টলি এক ভিনদেশী যুবতীর সাথে পরিচয় হল, যে তার পনের-তম পুরুষের সাথে ব্রেকাপ করার পরেরদিন তার পয়ত্রিশতম জন্মদিন পালন করলো। পুরুষ আর শহর বদল করতে করতে তাকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল। সে এখন এক পুরুষ আর এক শহরে স্থায়িভাবে বসতি স্থাপন করতে চায়।
_______________________
তিন লাইনের গপ-০১
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন