somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন লাইনের গপ-০৫

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস্তিক এবং নাস্তিক
____________
আমার দুই প্রতিবেশির একজন খুব ধার্মিক আর আরেকজন
খাটি নাস্তিক। একদিন ছিনতাইকারীর ছুরির আঘাতে বাড়ির সামনের রাস্তায় আমি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, তখন আমার প্রতিবেশির একজন দৌড়ে ঘরে ঢুকে তার ঘরের দরজা লাগিয়েছিলেন। আর আরেকজন এম্বুলেন্স ডেকে শুধু আমাকে হাসপাতালে নিয়ে যাননি, প্রতিদিন হাসপাতালে গিয়ে খবর নিয়েছেন আমি কেমন আছি।

সৎভাই
__________
আমার বাবা তার মৃত্যুর আগে আমাকে বলে গেছেন আমার একটা সৎভাই ছিল। সেই সৎ ভাইকে আমার মা নিজ হাতে খুন করেছেন। আমি আমার মাকে আমার সৎ ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করার পর আমার মা বললেন- আমার কোন সৎভাই কোনদিন ছিলনা এবং তিনিই আমার বাবা’র প্রথম ও সর্বশেষ স্ত্রী!

পাগলাগারদ
___________
আমি পাগলাগারদে আসার আগে লাশকাটা ঘরে কাজ করতাম। একদিন একটা লাশের মুখ থেকে কাপড় সরিয়ে লাশের মুখ চোখে পড়তেই আঁতকে উঠি। কারণ সেই লাশটা ছিল আমার একমাত্র ছেলে সঞ্জিবের, যে সেদিন সকালে আমাকে হাঁসপাতালে তার সাইকেল দিয়ে নামিয়ে দিয়ে গিয়েছিল।

বিচার
__________
আমার পাশের বাড়ির রফিক চাঁচার ছোট বউয়ের বয়স খুব কম কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দরী। একদিন সে পাশের বাড়ির যুবক ফিরোজের সাথে পালিয়ে গেল। তাদের ধরে নিয়ে আসার পর বিচারে দেখলাম সবাই রফিক চাঁচার ছোট বউয়ের শাস্তি দিল, কিন্তু ফিরোজকে কোন শাস্তি দেওয়া হলনা।

অভিনন্দন
___________
ডাক্তার যখন আমার মেডিক্যাল রিপোর্ট হাতে দিয়ে বলল আমি কোনদিন বাবা হতে পারবো না তখন থেকেই মিথি’র সাথে ব্যাপারটা কিভাবে শেয়ার করব সেটা ভেবে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। বাড়িতে ফিরার পর ছোট-বোন দৌড়ে এসে বলল- ভাইয়া দারুণ একটা খুশির খবর আছে। আমি ফুপু আর তুই বাবা হচ্ছিস, জলদি মিষ্টি নিয়ে আয় আর মিথি ভাবীকে ফুল দিয়ে অভিনন্দন জানা।

_________________________
তিন লাইনের গপ-০১
তিন লাইনের গপ-০২
তিন লাইনের গপ-০৩
তিন লাইনের গপ-০৪
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮
২৯টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুলিশ বনাম জনগণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

১.
বাংলা সিনেমা দিয়েই শুরু করি, নিরপরাধ ধরা প্রসঙ্গে সিনেমাতেই প্রথম অজুহাত হিসেবে বলা হয়, আগাছা নিরানোর সময় দুয়েকটা ভালো চারা তো কাটা পড়বেই! এই যে তার নমুনা! দশজন পতিতার সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কমলাপুর টু নারায়ণগঞ্জ - ৩ : (ছবি ব্লগ)

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৭




সময়টা ২০১৫ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ।
উত্তর বাড্ডা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে পৌছাই কমলাপুর রেলওয়ে স্টেশন। উদ্দেশ্য রেললাইন ধরে হেঁটে হেঁটে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবো

হাঁটা শুরু হবে কমলাপুর... ...বাকিটুকু পড়ুন

ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মোরাল পুলিশিং বন্ধ করতে হবে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬



১.
সোহরাওয়ার্দী উদ্যানে এক ছেলে পুলিশের সাথে তর্কের জেরে পুলিশ তাকে পিটাইছে দেখলাম।

ছেলেটা যে আর্গুমেন্ট পুলিশের সাথে করছিলো তা খুবই ভ্যালিড। পুলিশই অন্যায়ভাবে তাকে নৈতিকতা শেখাইতে চাচ্ছিলো। অথচ পুলিশের কাজ... ...বাকিটুকু পড়ুন

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

মুখে ঠোঁটে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪২


এই সমগ্র বাংলাদেশে- এখন
ইরি ধানে ধানে সবুজ ছুঁয়ে গেছে;
মাঠে মাঠে পাখিদের নব আনন্দে
হেসে ওঠছে লাল সবুজের প্রাণ;
ফসল পাকবে সমগ্র মাঠে মাঠে
সুখে সমৃদ্ধি হবে জীবন সংসারে
কৃষকের প্রত্যায়শা ভরে তুলবে
গোলা ভরা ধান... ...বাকিটুকু পড়ুন

×