সারা পাড়াময় ঢিঁঢিঁ পড়েছে
তিনি আসবেন
পাড়ার সবচেয়ে মাঠটিতে
রঙবেরঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে।
চলছে মাইকিং
ভাইসব আজ তিনি আসবেন,
হ্যাম্পস্টীড এর বিখ্যাত টমটম
চড়ে তিনি আসবেন।
হে তিনি আসবেন।
তাই বুড়ো শালিক
গাছের মগ ডালে বসে
দামেস্কো গাপ্পীগ এর মত
চেয়ে থাকে দিগন্তের দিকে,
বুড়ো শালিক আজ তার কাছে
জীবনের আহ্বান জানাবে।
পাড়ার লোকজন সকলে
তাকে ফ্রান্সিস এ্যসেন্স দিয়ে
তাকে স্বাগত জানাবে
হ্যাম্পস্টীড এর সেইবিখ্যাত টমটম এলো
তাকে ফ্রান্সিস এ্যসেন্স দিয়ে স্বাগত
জানানো হলো।
দেবদূত নেমে এলেন, গম্ভীর কন্ঠে
বল্লেন তিনি আসবেন্না।
পাড়ার সকলে কোঁকিয়ে উঠলো মৃতু্য পথ
যাত্রী কুকুরের মতো।
কান্নায় ভেঁঙ্গে পড়ে বুড়ো শালিক
আমি বলে ছিলম, আমি বলে ছিলাম-
ঈষ্বর আসবেন্না। আমরা অভিশপ্ত
আমরা অভিশপ্ত।
আমাদের বুকের মাঝে ত্রিশুল গাঁথা
আমরা অত্যাচারী, আমরা ধবংস কারী,
আমরা ধবংস কারী-
ইশ্বর আমাদের মাঝে আসবেন্না।
বুড়ো শালিক লুটিয়ে পড়ে মাটিতে।
ঈশ্বর আসবেন........
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


