তরুণদের প্রতি পোপ লিভ টুগেদার নয়-বিয়ে কর, সন্তান নাও
০৮ ই জুন, ২০১১ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পোপ ষোড়শ বেনিডিক্ট ক্যাথলিক খ্রিস্টান তরুণদের প্রতি লিভ টুগেদার নয়, বরং বিয়ে করার এবং সন্তান নেয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে এক ধর্মীয় গণসমাবেশে তিনি এই আহ্বান জানিয়েছেন। খবর এপি/ডয়চে ভেলের।
সমাগত জনতার উদ্দেশে পোপ বলেন, ইউরোপীয় সমাজের পারিবারিক বন্ধন আজ অনেকটাই হুমকির মুখে। সে জন্য তিনি তরুণ সমাজকে আহ্বান জানিয়েছেন খ্রিস্টীয় নৈতিকতার ভিত্তিতে জীবন গড়ে তুলতে। তিনি তরুণ প্রজন্মকে লিভ টুগেদারের পরিবর্তে বিয়েকে বেছে নেয়ার আহ্বান জানান। তিনি ধর্মনিরপেক্ষতাকে মোকাবিলা করার জন্য ইউরোপের ক্যাথলিকদের সাহসী হওয়ার আহ্বান জানান। কারণ এই মতবাদ পারিবারিক প্রথাকে ভেঙ্গে দিচ্ছে। পোপ বেনেডিক্ট বলেন, আত্মকেন্দ্রিকতার কারণে বন্ধনহীন জীবন-যাপন বেড়ে চলেছে। এটা গোটা ইউরোপকে হুমকির মুখে ফেলেছে। যদি বর্তমানে আধুনিক ধ্যান-ধারণার কারণে এভাবে ধর্ম এবং নৈতিকতার অবক্ষয় ঘটতে থাকে, তাহলে পশ্চিমা বিশ্ব যে সংকটে পড়বে তা থেকে উত্তরণের কোন পথ নেই। এ কারণে ইউরোপ নিজেই নিজের ধ্বংস ডেকে আনবে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য চেষ্টা করছে ক্রোয়েশিয়া। পোপ বেনেডিক্ট ক্রোয়েশিয়ার প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।
সূত্রঃ
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন