অনলাইনে আসছে ৫০০ বছরের পুরোনো কোরআন শরীফ এর ডিজিটাল ভার্সন
খুব শিঘ্রই অনলাইনে আসছে ৫০০ বছরেরও বেশি পুরোনো কোরআন শরীফ এর ডিজিটাল ভার্সন।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার লাইব্রেরিতে সংরক্ষিত পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় এই কোরআন শরীফটির ওজন বায়ান্ন কেজি এবং কোনাকুনি প্রায় এক মিটার অর্থাৎ সোয়া তিন ফিট দীর্ঘ।
এই কোরআন শরীফটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ যাতে অনলাইনে পড়তে পারেন তারই ব্যবস্থা করা হচ্ছে। কোরআন শরীফটি বিশাল আকারের হওয়ায় এই পবিত্র গ্রন্থটিকে পাঠের জন্য এদিক সেদিক নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে এসেছেন জেমন রবিনসন নামের একজন ফটোগ্রাফার। তিনি ঐ কোরআন শরীফের প্রতিটি পাতা ডিজিটালাইজড করছেন। প্রায় এক হাজার পাতার এই পাণ্ডুলিপির ছবি ধারণ করে তার ডিজিটাল ভার্সন তৈরি করছেন ফটোগ্রাফার জেমস রবিনসন। ফলে, অল্প কিছুদিনের মধ্যেই অনলাইনে পাওয়া যাবে এই পবিত্র কোরআন শরীফটি।
পাঁচশ বছরেরও বেশি পুরোনো এই কোরআন শরীফটির পাণ্ডুলিপি ১৯০১ সাল থেকে ম্যানচেস্টারের ‘জন রাইল্যান্ড’ গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে।
কোরআন শরীফটিতে মিশরের শেষ মামলুক সুলতান কানসু আল-ঘুরি’র মোহর অঙ্কিত রয়েছে।
সূত্রঃ View this link
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।