মশাকে ঘায়েল করবে মশা
১২ ই জুন, ২০১১ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি ‘জেনেটিক্স’ জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে জিন বিজ্ঞানীরা সিমেলে নামের ভিন্নধর্মী একটি ধরনের মশা আবিষ্কার করেছেন। এ পদ্ধতিটি এ রকম—একটি পুরুষ মশার জিনে বিষাক্ত পদার্থ ঢুকিয়ে দেওয়া হবে। শুক্রাণুর মাধ্যমে সেটা চলে যাবে নারী মশার দেহে। ফলে সেই নারী মশা ডিম পাড়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। তবে নারী মশার দেহেও আগে থেকেই বিষ প্রতিরোধক একটি জিন ঢুকিয়ে রাখা হবে। ফলে নারী মশাটির মারা যাওয়ার আশঙ্কা থাকবে না। এ গবেষণার নেতৃত্ব দেন ড. জন মার্শাল।
ম্যালেরিয়া নিয়ে জিন বিজ্ঞানীরা অবশ্য এর আগেও কাজ করেছেন। যেমন—ব্রিটেনের বিজ্ঞানীরা জেনাটিক্যালি মডিফাইড বা জিএম মশা সৃষ্টি করেছেন। এর ফলে কোনো পুরুষ জিএম মশার সঙ্গে মিলনের পর স্ত্রী মশা ডিম পাড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। পরীক্ষাগারে এই বিষয়ে সাফল্য লাভের পর গত বছর একটি দ্বীপে কয়েক লাখ জিএম মশা ছাড়েন বিজ্ঞানীরা। পরে দেখা যায়, ঐ দ্বীপের মশার সংখ্যা আগের চেয়ে ৮০ শতাংশ কমে গেছে। উল্লেখ্য, প্রতিবছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে ১০ লক্ষেরও বেশি শিশু মারা যায়।
সূত্রঃ
View this link ।
।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১১ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন