জুয়েলস্ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর তিন জন কৃতি শিক্ষার্থীর সাফল্যের বিজয় গাঁথা সামুতে প্রকাশের কয়েক ঘন্টা পর আরেকটি সাফল্যের খবর জানালেন প্রিন্সিপাল জনাব মোঃ রেজাউল করিম জুয়েল।
প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জ ষ্টেডিয়ামে বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠিত হলো। পৌর এলাকার নামকরা সরকারী ও বেসরকারী স্কুল কলেজের সাথে জুয়েলস অক্সফোর্ডের শিক্ষার্থীরাও অংশ নেয় জেলা প্রশাসনের আমন্ত্রনে। বার্ষিক পরীক্ষা চলাকালীন এই ধরনের একটি প্রোগ্রামে অংশ গ্রহনের ইচ্ছা এবং প্রস্তুতি না থাকলেও পরিস্থিতিগত কারনে পরীক্ষা স্থগিত রেখে এক পর্যায়ে অংশ নেয় প্রতিষ্ঠানটি ।তারপর তো আবারো ইতিহাস। ভিনি ভিডি ভিসি। এলাম, দেখলাম, জয় করলাম।
কুজকাওয়াজ এবং ডিসপ্লে দু’টি ইভেন্টেই প্রথম পুরস্স্কার জুয়েলস অক্সফোর্ডের। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বিজয় দিবস উৎযাপন কমিটির কাছ থেকে পুরষ্কার নিয়েই শিক্ষার্থীরা সারা শহর মাতিয়ে বেড়ালো বিজয় র্যালী করে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাদেরকে উৎসাহিত করেছে করতালি দিয়ে।
জুয়েলস্ অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং সিরাজগঞ্জের আপামর জনসাধারনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভাইস প্রিন্সিপাল সুরভী জাহান জানালেন শিক্ষার্থীদের সাহস এবং সবার অনুপ্রেরণা ছাড়া আমাদের সাধ্য ছিল না তাৎক্ষনিক সিদ্ধান্তে এমন একটি ইভেন্টে অংশ গ্রহন করা।
জুয়েলস অক্সফোর্ডের বিজয় গাঁথা এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

