somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রযুক্তি নিয়ে আমাদের কিছু কুসংস্কার বা ভুল ধারণা !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তি যত অগ্রসর হচ্ছে, কুসংস্কার ততই কমছে, তাই না? কিন্তু আসলেই কি তাই? একটু লক্ষ্য করলেই দেখা যায়, খোদ প্রযুক্তি নিয়েই আমাদের রয়েছে এমন সব ভুল ধারণা যাকে কুসংস্কার বললেও ভুল হবে না। সোশ্যাল মিডিয়া থেকে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার পর্যন্ত ছড়িয়ে আছে আমাদের এসব কুসংস্কার। এসব কুসংস্কার কি, আর তার পেছনে সত্যিটাই বা কী?

১) ক্যামেরায় অনেক বেশি মেগাপিক্সেল না থাকলে ভালো ছবি উঠবে না

এটা হলো ডিজিটাল ফটোগ্রাফির ব্যাপারে সবচাইতে প্রচলিত “মিথ”। সুন্দর একটা ছবি তুলেতে মেগাপিক্সেল এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ক্যামেরার লেন্স, সার্কিট, সেন্সর, আপনার নিজের লাইটিং ও কম্পোজিশনের জ্ঞান এবং ক্যামেরার ওপর দখল। ইন্সটাগ্রামে গিয়ে দেখুন, সাধারণ আইফোনের ক্যামেরা ব্যবহার করেই অনেকে তুলে ফেলছেন মোহনীয় সব ছবি।


২) ফোন এবং ল্যাপটপের ব্যাটারি একেবারে খালি করে তারপর রিচার্জ না করলে তার কর্মক্ষমতা কমে যাবে

এক সময়ে এটা সত্যি ছিলো। ব্যাটারির চার্জ একেবারে শূন্য করে তারপর ফুল চার্জ দিলে ভালো থাকতো সেই ব্যাটারি। কিন্তু তা অনেক আগের ঘটনা। এখন ব্যাটারির প্রযুক্তিতে অনেক উন্নতি হয়েছে। এখন বেশিরভাগ গ্যাজেটে ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন অথবা লিথিয়াম আয়ন পলিমার সেল। এগুলো চার্জ দেবার এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই।

৩) তথ্য মুছে দিতে পারে চুম্বক

এই ভয়ে অনেকেই কম্পিউটার, হার্ড ডিস্ক ড্রাইভ, ডিভিডি এসব রাখেন চুম্বক বা ম্যাগনেট থেকে দূরে। আসলে কিন্তু ডাটা মুছে ফেলার জন্য বেশ বড় এবং শক্তিশালী চুম্বকের দরকার হয়। তাই ছোটখাটো চুম্বকের ভয় না করলেও চলবে। MRI মেশিন এ যেমন বড় ধরণের চুম্বক ব্যবহার হয় সেগুলোর আশেপাশে একটু সামলে চলুন।

৪) ব্রেইন ক্যান্সারের একটা কারণ হলো সেলফোন

১৯৯০ থেকে শুরু করে ২০০০ এর প্রথম কিছু বছর পর্যন্ত এ ব্যাপারে সবাই ভীত ছিলো বটে। কিন্তু এখন পর্যন্ত একটি গবেষণাতেও নিশ্চিত করে বলা যায়নি যে সেলফোন ব্যবহারের সাথে ক্যান্সারের সংযোগ আছে।

৫) ভিডিও গেমসের প্রভাবে বাচ্চারা খারাপ হয়ে যায়

অনেকের ধারণা ভিডিও গেমস খেলার ফলে বাচ্চারা বখাটে হয়ে যায়, অভদ্র আচরণ করতে থাকে। প্রায় ১০ বছর ধরে চলা এক গবেষণায় দেখা যায়, বাচ্চাদের আচরণের ওপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি ভিডিও গেমস। বরং একটি গবেষণায় দেখা যায় দিনে এক ঘণ্টার কম সময় ভিডিও গেমস খেললে বাচ্চারা হাসিখুশি থাকে তাদের তুলনায় যারা মোটেই গেমস খেলে না। তবে সবকিছুরই একটা সীমা আছে। আর খুব বেশি ভিডিও গেমস খেললে বাচ্চারা আসক্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তো ক্ষতি হবার সম্ভাবনা থাকেই।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×