somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যার উদ্দেশ্য কিন্তু মৃত্যু নয়!

০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আত্মহত্যা, বিষয়টি আমাদের মধ্যে নানা অনুভূতির জন্ম দেয়। অনেকেই বলে থাকেন স্বার্থপর ব্যক্তিরাই আত্মহত্যা করেন, ওরা অহঙ্কারী, অনৈতিক ইত্যাদি…ইত্যাদি।

এমনকি কোনো কোনো দেশে বিষয়টিকে সমস্যা হিসেবেও বিবেচনা করা হয়। নানাভাবে এর সমাধান খুঁজে বের করারও চেষ্টা রয়েছে। বোঝানোর চেষ্টা করা হয় ‘মৃত্যু কোনো সমাধান না’।

তবে মনোবিজ্ঞান বলছে একটু ভিন্ন কথা। সম্প্রতি একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার উদ্দেশ্য কখনোই মৃত্যু নয়! যদিও আত্মঘাতী ব্যক্তিরা জানেন, আত্মহত্যা করলে তার মৃত্যুই হবে।

মৃত্যুর জন্য আত্মহত্যার চিন্তা কখনোই স্বাভাবিক হতে পারে না। মানুষ মাত্রই সুসময়ে বলে থাকে ‘আমি মরতে চাই না’, আবার দুঃসময়ে ‘আজই যদি আমার জীবনের শেষ দিন হতো’।

গবেষণায় দেখা যায়, যন্ত্রণা, একাকীত্ব এবং হতাশা মানুষের মনকে উদ্বিগ্ন করে তোলে। আর এই উদ্বিগ্নতা এক সময়

মানুষকে অসহ্য করে তোলে। প্রশ্ন হয়ে দাঁড়ায়, ‘এ দীর্ঘ কষ্টের অবসান কোথায়?’।

আত্মহত্যাকেই তখন হয়তো উত্তর বলে মনে হয়? আত্মহত্যা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণ হলো বিষয়টি সব সময়ই রহস্যময়।

বাস্তবতা হলো যারা আত্মহত্যার চেষ্টা করেন, মূলত তারা জীবন-যাপনের নানা যন্ত্রণা, দুঃখ, কষ্ট থেকে মুক্তি চান। যদিও তাদের বেছে নেওয়া পথটা ভুল!



কাল আবার লড়াই করতে হবে, নতুন অনেক বিষয়ের সঙ্গেও -এমন ভাবনা ব্যক্তিকে আরও উদ্বিগ্ন করে তোলে।



আত্মহত্যা করার পরে অনুভূতি কাজ করবে না এমন ধারণা, এই পথকে সবচেয়ে যুক্তিসঙ্গত করে তোলে মানুষের কাছে।

গবেষকরা বলছেন, যারা আত্মহত্যা করেন তাদের বাঁচার আকাঙ্ক্ষা আর দশজন সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি থাকে। একই সঙ্গে জীবনযাত্রা নিয়েও থাকে তাদের সুপরিকল্পিত ভাবনা।

বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে তার‍া বলেন, এ ধরনের মানুষের চাহিদা সাধারণত কম হয়।

গাড়ি-বাড়ি ইত্যাদি নিয়ে তারা মোটেই চিন্তিত নন। কেবল মাত্র তাদের ‌উৎসাহ দিয়ে লড়াই করার হার‍ানো সাহস ফিরিয়ে আনতে পারলেই আত্মহত্যা রোধ করা সম্ভব।

আমাদের মধ্যে আরেকটি প্রচলিত ভুল ধারণা রয়েছে, যারা আত্মহত্যা করেন তারা আগে কিছু বলেন না। মূলত প্রতিটি মানুষই আত্মহত্যা করার আগে কিছু আভাস দেন।



‘যে কারণে পরিবার এবং সমাজের প্রতিটি মানুষের এ বিষয়ে সচেতন হওয়া উচিৎ’



প্রিয় পাঠক, মনের রোগ নিয়ে যে কোনো মতামত ও আপনার সমস্যার কথা জানাতে পারেন আমাদের।

আপনি চাইলে, আপনার নাম-পরিচয় এমনি কি ঠিকানা গোপন রাখা হবে।

সমস্যার কথা জানানোর সঙ্গে সমস্যার বিস্তারিত বিবরণ, আপনার নাম, বয়স, কোথায় থাকেন, পারিবারিক কাঠামো এবং এজন্য কোনো চিকিৎসা নিচ্ছেন কি না এ বিষয়ে বিস্তারিত আমাদের জানান। শুধুমাত্র সেক্ষেত্রেই সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা জানানো সম্ভব হবে।

নেট থেকে সংকলিত

https://www.facebook.com/Psychobd
http://www.psychobd.com/

সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×