somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমরেশ মজুমদারের ত্রিরত্ন পড়ার অভিজ্ঞতা ( সঙ্গে পিডিএফ লিঙ্ক ফ্রি)

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমরেশের সবচেয়ে পাঠক প্রিয় উপন্যাস বোধকরি সাত কাহন।অন্তত আমার কাছে তাই মনে হয়েছে।সমরেশের নাম যারাই শুনেছে তারাই শুনেছে সাতকাহনের নাম। সাতকাহনের সূত্রেই আমার নিজেরো পরিচয় সমরেশেরে সাথে।



সাতকাহন পড়তে গিয়ে সমরেশের লেখার প্রতি ভালোবাসা এবং টান দুটোই জন্ম নেয়। তবে আমার কাছে উত্তরাধিকার সবেচেয়ে বেশি ভালো লেগেছে। সমরেশের ত্রিরত্ন খ্যাত (উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ) উপন্যাসগুলোর মধ্যে প্রথমটিই হচ্ছে উত্তরাধিকার। উত্তারাধিকারে উপন্যাসে দেখানো হয়েছে ত্রিরত্নের প্রধান চরিত্র (পুরুষ চরিত্র বলাটা উত্তম)অনিমেষের বেড়ে ওঠা। ডুয়ার্সের চা বাগানের জীবন পেরিয়ে জলপাইগুড়ি শহরের জীবন। ঘটনাগুলো আজও ছবির মত ভাসে আমার চোখের সামনে।অনেক সময় নিজের সাথে গুলিয়ে ফেলেছি অনিমেষকে বিশেষ করে যখন অনিশেষ চা বাগান ছেড়ে জলপাইগুড়িতে প্রথম আসে, রুমালে করে চা বাগানের অল্প একটু মাটি সাথে করে। নিজ বাড়ি ছেড়ে মেসে আসার সময় প্রত্যেকটি মানুষেরই এ রকম হয় বলে আমার বিশ্বাস। পরে সমরেশের জীবন সম্পর্কে যখনপড়েছি তখন বুঝেতে অসুবিধা হয়নি, উত্তরাধিকারের অনিশেষের আসলে কিশোর সমরেশ মজুমদারের ছায়া।

উত্তরাধিকারের পর কালবেলা। অনিশেষের যৌবন,বামপন্থী আন্দোলন তথা নকশাল আন্দোলনের সাথে জড়িয়ে পড়া, মাধবীলতার সাথে প্রণয় আবদ্ধ হওয়া। এবং সবেশেষে আন্দোলনে অসফল হয়ে পুলিশের অত্যাচারে পঙ্গুত্ব বরণ। কালবেলার অনিশেষের মাধ্যমে আসলে ষাটের দশকে পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলনে যোগ দেয়া এক শ্রেণীর যুবকের চিত্র তুলে ধরেছিলেন। যাদের লক্ষ ছিল শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা…অবশ্য তাদের পদ্ধতি নিয়ে যথেষ্ঠ সন্দেহ থেকে যায়। মানুষ তাদের পথকে সমর্থন করেনি।

কালবেলা উপন্যাসে অনিমেষের পাশাপাশি মাধবীলতার চরিত্রটিও সাবলীলভাবে ফুটে উঠেছে। অনিশেষের বিপ্লবের সপ্ন দেখার ক্ষেত্রে যথেষ্ট অনুপ্রেরণা যুগিয়েছিল মাধবীলতা। বাঙালি নারীদের মধ্যে এমন চরিত্র খুব একটা দেখা যায় না।

কালপুরুষ উপন্যাসের প্রধান চরিত্র মূলত তিনটি হলেও উপন্যাসজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় অনিমেষের ছেলে অর্ককে। তাকে নিয়েই এ উপন্যাসের ঘটনা এগিয়ে যায়। প্রথম দিকে বস্তির পরিবেশে বিপথে পা বাড়ালেও শেষ পর্যন্ত দেখা যায় পিতা মাতার আদর্শের পথে সে ফিরে যায়। কালপুরুষে সাংসারিক টানপোড়েন সুন্দরভাবে তুলে ধরেছেন সমরেশ।বাঙালি রমণীদের চিরকালিন অসহায়ত্বও ফুটে উঠেছে এ উপন্যাসটিতে।

সবশেষে বলতে চায়, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ তিনটি উপন্যাসই অসাধরণ।বাঙালি সাহিত্যের হল অব ফেমে স্থান করে নেয়ার জন্য এ তিনটি উপন্যাসই যথেষ্ঠ।
উপন্যাসটি তিনটি পড়ার অভিজ্ঞতা থেকেই বলছি; যারা এখনো পড়েননি পড়ে ফেলেন। নীলক্ষেত থেকে তিনটি বই এক সাথে পাবেন সর্বোচ্চ দুইশত টাকার মত নেবে। আর সে কষ্ট করতে না চাইলে

নিচের লিঙ্ক থেকে বইগুলো নামিয়ে নিতে পারেন।
থেকে বই তিনটি নামিয়ে নিতে পারেন



সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×