আমি আগে গোলাম মওলা রনি এম পি কে চিনতাম না । একবার কোন এক টকশোতে তিনি আবুল হোসেন এম পি র মন্ত্রিত্র সর্ম্পকে রসালো গল্প বলার পর সারা দেশে হই ছই পরে যায় । তখন থেকে আমি গোলাম মওলা রনি এম পি এক রকম ভক্ত । তার বিভিন্ন লেখার আমি নিয়মিত পাঠক ।কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিন সংবাদ পত্রে গোলাম মওলা রনি এম পি র একটি কলামে ন্যাম প্লাটে বিভিন্ন দুর্নিতি নিয়ে লেখা হয়। এমনকি এম পি সাহেব নিজ পছন্দ মত প্লট বরাদ্ধ না পেয়ে মনের দুঃখ প্রকাশ করেন । আমিও এম পি দুঃখে বাথিত হলাম। মনে মনে ভাবতাম এমনকি অনেক বন্ধুকে বলেছি এদের মত নেতা আমাদের দেশে খুব প্রয়োজন । যে প্রয়োজনে দেশের পক্ষে হয়ে দলের বিপক্ষে কথা বলবে । দল মত নির্বিশেশে কথা বলবে। সবাই তাকে সম্মান করবে । আমাদের মত তরুণরা তাদের কাছে শিখতে পারবে।
কিন্তু আজ অফিস থাকে বাসায় ফিরে অন লাইন এ প্রথম আলো পত্রিকার অন লাইন ভার্শন এ ওপেন করে , যখন গোলাম মওলা রনি এম পি কে নিয়ে হেড লাইন "সাংবাদিক দেখে তেড়ে এসে মারধর করলেন সাংসদ রনি (ভিডিও)" । তখন আমার কাছে মিথ্যা মনে হয়েছিল হেড লাইনটি , আমি বিশ্বাস করতে পারিনি গোলাম মওলা রনি এ কাজ করতে পারে। কিন্তু সম্পন্ন নিউজ পরে। বাস্তবতাই ফিরে আসি। আমার ভুল ভাঙ্গে । আমি মিথ্যা নায়ক তৈরি করেছি আমার মাঝে। আমাদের সত্যিকারের আর্দশ মানুষ নাই। আমরা শুদু মানুষের মুখ দেখে যাব মুখোশ দেখতে পাব না।
পাঠকের জন্য "প্রথম আলো " অন লাইন ভার্সন এর কিছু অংশ দেয়া হল।
রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনির কার্যালয়। সেখানে অপেক্ষা করছিলেন বেসরকারি টেলিভিশন ইনডিপেন্ডেন্টের দুই সাংবাদিক। তাঁদের হাতে ছিল ক্যামেরা। এ সময় কার্যালয় থেকে বের হয়ে আসেন সাংসদ গোলাম মাওলা। এসেই তিনি সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে দেন, ‘এখানে কেন?’ উত্তরে সাংবাদিকেরা জানান, ‘বসে আছি।’ সাংসদ পাল্টা প্রশ্ন করেন, ‘কেন?’ সাংবাদিকেরা আবার বলেন, ‘কেন, বসে থাকা যাবে না?’ এ সময় সাংসদ বলেন, ‘এটা একটা প্রাইভেট অফিস।’ বলতে বলতেই তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। শুরু করেন লাথি, কিল, ঘুষি ও এলোপাতাড়ি মারধর। একপর্যায়ে সাংসদ গোলাম মাওলার সঙ্গে যোগ দেন তাঁর সহযোগীরাও। ভেঙে ফেলা হয় সাংবাদিকদের ক্যামেরা।
আজ শনিবার দুপুর পৌনে একটার দিকে রাজধানীর প্রাণকেন্দ্রে ঘটে এ ঘটনা। পেশাগত দায়িত্ব পালনের জন্য তথ্য সংগ্রহ করতে যাওয়া ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মমিন ও ক্যামেরাম্যান মোহসিন মুকুলকে বেধড়ক পেটান সাংসদ গোলাম মাওলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


