সন্ধ্যাকাশে ওড়ে উড়োমেঘের মৃত্যুর কাফন
সারা গায়ে তার লেশ লেপটে থাকে অবিরাম
আর বিন্যাস করে নিয়তির নিঃসঙ্গতা। ট্রলি হাতে
এগিয়ে আসে অন্ধকার; নিথর করিডোরময়।
হেঁটে আসে মৃত্যুর তুফানমেল; কালো কাকের পোষাক।
আমার দু’চোখজুড়ে ওড়ে কেবল শৈশব হাওয়ার অতীত
চাঁদ গলা রাতের জোস্নার হাসি, কী আহ্লাদে খসে পড়ে!
মিনতি উপচে সারা গায়ে জড়িয়ে যাচ্ছে মৃত্যুর কাফন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



