কী যে জন্মান্ধ কৌতূহলে তোমার গহীনে
করেছি নোঙর। হেমন্তের এইসব বিকেলের
সোনারোদ চুরি করে আমরা এঁকে যাই স্বেদচিহ্ন।
আমার বুকের বিষণ্ন অক্ষরগুলো তুলে নাও
পাখির পালক যত্নে। নরোম তুলোয়
উড়ে যাবো স্মৃতি সম্বলিত কবিতার কাছে।
তোমার বুকে ক্লান্ত কিশোর হবো, সাত জনমের
ঘুমে দু’চোখ বুঁজে শুয়ে থাকবো সহস্র রাত।
আমি এক অন্ধ হোমার; বিষণ্ন, বিপন্ন।
তুমি আলোর শহর; প্রবেশ করো, প্রবেশ করো
আমার অন্ধকার আফ্রিকার।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


