পুরানো মুহূর্তরা উড়ে আসে
জোসনা পোড়া নিঘুম জানালায়
আর ঘরে টানানো ছবিগুলোর মুখ ও মুখোশ
অনায়াসে নিয়ে যায় বহুদূর।
কৈশোর অদম্য অনুভূতিযান যোগে
তুলে আনে কবেকার নদীর পথ - এসে, থেমে গেছে,
আজ কেবল শুকনো ঝিলের স্থির দৃশ্যপট;
তার শরীর থেকে উড়ে আসে সবুজ ঘড়ির প্রহর
আর পরিশ্রান্ত ঘামের সহস্র কান্নার স্বর।
অরণ্যের বৃদ্ধ পাতারা ঝরে পড়ে
যুদ্ধপরাজিত সৈনিকের স্বপ্নচোখ থেকে
অজান্তে রাতের গভীরতায়।
কুচিকুচি বরফভরাগ্লাসের গায়ে
নৈঃশব্দে চলে নিঃসঙ্গ জলজ ফোঁটার মিছিল;
টেনে নেয় কাজভরা টেবিল থেকে
মৃত্যুর শ্লেজগাড়ীতে; ভীষণ একেলা করে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


