somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকাশ (bKash) হয়রানি !!!

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমার এক আত্নীয়ের একটা বিকাশ এ্যাকাউন্টে কিছু টাকা ছিলো হঠাৎ করে একদিন দেখে এ্যাকাউন্ট ইনএ্যকটিভ হয়ে আছে।তিনি মোবাইল নিয়ে আমার কাছে আসলো। আমি তাদের হেল্প লাইনে কল দিলাম, কোন সামাধান না দিয়ে বললো বিকাশ সেন্টারে! যোগাযোগ করতে। তিন মিনিটে কলচার্জ প্রায় আট টাকা কেটে নেয়া হলো। তারপর এতো ব্যস্ততার মধ্যেও রমজান মাসে ট্রাফিক জ্যাম ঠেলে তাকে নিয়ে বিকাশ সেন্টারে গেলাম।

সেখানে গিয়ে দেখি কাষ্টমার কেয়ারের নামে মুরগীর খোপের মতো একটা রুম। সেখানে গাদাগাদি করে ৩০/৪০ জন পুরুষ মহিলা অসহায়ের মত দাড়িয়ে আছে। আমি টোকেন নিলাম। চারটা কাউন্টার থাকলেও ১টা বন্ধ বাকি তিনজন মোবাইলে কিছুক্ষন পর পর কথা বলার জন্য উঠে যাচ্ছেন পাশের রুমে। আর সবাই মোটামুটি গবেট, অদক্ষ, অথর্ব কিসিমের লোক। দ্রুত গ্রাহকসেবা দেবার নামে রিতিমতো গ্রাহক নির্যাতন চলছে ওখানে। মেজাজ গরম হয়ে যাবে যে কারো ওখানে গেলে।

২ঘন্টা ৩০ মিনিট পর আমাদের সিরিয়াল আসলো। আমরা কাউন্টারে গেলাম। জানতে চাইলাম এ্যাকাউন্ট কেন ইনএ্যাকটিভ করা হলো? আর খোলার তরিকা কি? জবাবে জানালো আপনার এনআইডি দিয়ে একাধিক বিকাশ এ্যাকাউন্ট চালু আছে তাই। আমি বললাম একটি এনআইডি দিয়ে যদি একাধিক ব্যাংক এ্যাকাউন্ট খোলা যায় তাহলে বিকাশ একাউন্ট কেন খোলা যাবেনা। আর একাধিক এ্যাকাউন্ট খোলার সময় কেন আটকানো হলো না? উত্তরে বললো, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে। আমি আবার জিজ্ঞাসা করলাম বাংলাদেশ ব্যাংকের কত তারিখের কোন সার্কুলার? আর আমার অন্য এ্যকাউন্ট গুলোতেও তো টাকা ব্যালেন্স আছে কি করবো তাহলে? উত্তর দিলো-বাংলাদেশ ব্যাংকের কোন সার্কুলার জানিনা। তবে আপনার পাসপোর্ট দিয়ে ১টা বিকাশ খুলতে পারনে আর ড্রাইভিং লাইসেন্স দিয়ে ১টা বিকাশ খুলতে পারবেন।

তাহলে ব্যাপারটা কি দাড়ালো? প্রতারনার ফাক-ফোকর থেকেই গেল। আবার আমার মতো কেউ না কেউ হয়রানির শিকার হবে। রোজার মাস, আমি আর কথা বাড়ালাম না যা বোঝার বুজলাম। এ্যকাউন্ট এ্যকটিভ করে চলে এলাম।

বিকাশ আমার কাছে মনে হয় হুন্ডির ডিজিটাল সংস্করন ও একটি অনিরাপদ ব্যাংকিং সেবা এবং জুলুমবাজী। যেখানে ১হাজার টাকা পাঠাতে গেলে ১৮.৫০/২০ টাকা চার্জ দিতে হয় অথচ কোন ব্যাংকে টাকা জমা রাখলেও ৮% বা ৯% এর বেশি আপনাকে দিবেনা। সবই যায়েজ করে নিয়েছে তারা। বিকাশ দেশে চালু হবার পর ঘুষের লেনদেন এখন বিকাশে হচ্ছে, চাঁদাবাজী বিকাশে হচ্ছে। খেটে খাওয়া শ্রমজিবী মানুষকে টার্গেট করে মানি মেকিং করছে সুকৌশলে। কারন তাদের প্রতিবাদের রাস্তা নাই। বিকাশের এইসব হয়রানি সবার চোখের সামনে ঘটলেও দেখার কেউ নাই। প্রতিদিন কতো মানুষ প্রতারিত হয়েছে, হচ্ছে তার খবর আমরা তো প্রায়ই শুনি বা দেখি।ব্র্যাকের প্রত্যেকটা প্রতিষ্ঠানই শ্রমজিবী মানুষকে শোষন করছে কৌশলে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:২১
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×