বাংলাদেশে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) মোবাইল প্রযুক্তির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার সব নাগরিকের জন্য প্রযুক্তি বিভেদমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে।’ রোববার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে সুইচে চাপ দিয়ে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের এই সেবার পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করেন। এর আওতায় শুরুতে রাজধানীর চার লাখের বেশি গ্রাহক এ সেবা পাবেন। এখনো থ্রি-জি নীতিমালা চূড়ান্ত না হওয়ায় আপাতত এ সেবাকে বলা হচ্ছে ‘পরীক্ষামূলক’। থ্রি জি প্রযুক্তির উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ‘এগিয়ে থাকা’ দেশগুলোর স্তরে উন্নীত হলো মন্তব্য করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “দেশের টেলিযোগাযোগের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক সূচিত হলো।”
এখন আমার প্রশ্ন সরকার যদি সব নাগরিকের জন্য প্রযুক্তি বিভেদমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাওয়ার কাজ করে তাহলে কেন দেশের ২য় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে এই সেবার আওতা মুক্ত রাখেন? যদিও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সচিব সুনীল কান্তি বোস অনুষ্ঠানে বলেন, “এটি যাতে অচিরেই সারা দেশে ছড়িয়ে যায়, সেজন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। বেসরকারি অপারেটরগুলোকে এ জন্য লাইসেন্স দেওয়া হবে।”
প্রধানমন্তী বলেছেন দেশের প্রায় ১০ কোটি মানুষ বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করছেন। প্রায় ২৫ শতাংশ বাংলাদেশি ইন্টারনেট সেবা পচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে? ডিজিটাল বাংলাদেশের রূপকার এবং চট্টগ্রামের দায়িত্ব কাঁধে নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী জানেন না চট্টগ্রামের কতজন মানুষ মোবাইল ব্যবহার করেন? যদি নারায়নগঞ্জ, সাভার প্রথম দফায় এ সুযোগ পান তবে চট্টগ্রাম কেন বাদ যাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



