somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ উৎসব শেষে কর্মচঞ্চল হয়ে উঠছে বন্দর নগরী চট্টগ্রাম

২৯ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলম দিদার
ফের শহরে ফিরছে মানুষ। ফের কর্মচঞ্চল হয়ে উঠছে নগরী। টানা তিন দিনের ঈদ উৎসবের ইতি টেনে আবারো যান্ত্রিক জীবনে ফিরে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে শহর ছেড়ে যাওয়া মানুষগুলো নগরীতে ফিরতে শুরু করেছে। রেল, বাস ও লঞ্চ স্টেশনে শহরে ফেরা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। তবে গতকাল সোমবার সরকারি ছুটি না হলেও বৌদ্ধদের প্রবারণা পূর্নীমা থাকায় নগরজুড়ে ছিল উৎসবের আমেজ। বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রাস্তাঘাট ছিল ফাঁকা। কোথাও ছিল না সেই চিরচেনা যানজট বা জনজট। ছিল না যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়া। তাইতো সরকারি শেষ ছুটির দিনে অনেকে ঘুরে বেড়িয়েছে নির্মল বাতাসে বিশুদ্ধ হাওয়ায়। তবে মঙ্গলবার থেকে নগরী ফিরে যাবে তার চিরচেনা রূপে। যান্ত্রিক জীবন আবারো গ্রাস করবে শহরের প্রাচ্যের রাণী চট্টগ্রামের আসল রূপ-মাধুরী। তবে আজ সরকারি-বেসরকারি অফিস আদালত খুললেও ব্যবসা-বাণিজ্যের প্রাণ কেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জসহ নগরী বিভিন্ন ব্যবসা কেন্দ্র সম্পূর্ণরূপে ব্যস্ত হয়ে উঠতে আরো এক সপ্তাহ লাগতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
এদিকে ঈদের দিন থেকে নগরবাসীর সঙ্গে আবহাওয়ার চলছিল লুকোচুরি খেলা। গত দুই তিন ধরে চট্টগ্রামের আকাশের সকালের রৌদ্রজ্জ্বল সোনালী সকাল আবার কিছুক্ষণ পর ছেয়ে গিয়েছিল কালো মেঘে। এই রৌদ এই বৃষ্টি আবহাওয়ার এমন লুকোচুরি পর গতকাল চট্টগ্রামের আকাশটা ছিল সোনালী রোদের দখলে। তাইতো গত তিন দিনের ক্ষতি পুষিয়ে নিতে নগরবাসী ভিড় করেছে ঈদে প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোয়। ঈদের আনন্দকে প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে এবং প্রিয়জনকে সঙ্গী করে প্রকৃতির সান্নিধ্যে ছুটে গেছেন সব বয়সের মানুষ। নগরবাসী ঈদ উৎসবে মেতে উঠেছিল পাহাড়, হ্রদ আর সমতলের মিশেলে গড়ে উঠা দেশের অন্যতম থিমপার্ক ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্ক, বিভিন্ন রাইড সমৃদ্ধ নগরীর কর্ণফুলী শিশুপার্ক, পতেঙ্গা বাটার ফ্লাই পার্ক, শিশুপার্ক, মিনি বাংলাদেশ খ্যাত বহর্দ্দারহাটে অবস্থিত স্বাধীনতা স্মৃতি কমপ্লেক্স, আগ্রবাদে অবস্থিত দেশের একমাত্র জাতিত্বাতিক জাদুঘর ও জিয়া স্মৃতি জাদুঘরে। এছাড়া প্রাকৃতিক সবুজের সুনিবিড় সৌন্দর্যের কোলে চড়তে যারা প্রশান্তি খোঁজতে অনেকে ঘুরে বেড়িয়েছেন নগরীর একেবারে দক্ষিণ কোণের পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল একাডেমি, আনোয়ারা পার্কি সৈকতে। ভিড় ছিল তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায়ও। অনেকে সাম্পানে চড়ে হারিয়ে গেছেন কর্ণফুলীর বুকে।



২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×