চট্টগ্রাম নগরীর নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে হতাহতের ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপরে (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রকল্প পরিচালক এ এম এম হাবিবুর রহমানসহ ৬ জনকে আসামী করে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ নাগরিক অধিকার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের মহাসচিব লায়ন অ্যাডভোকেট যাদব চন্দ্র শীল বাদি হয়ে চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূঁইয়ার আদালতে এ মামলা করেন। আদালত অভিযোগ তদন্তের জন্য সিএমপির চান্দগাঁও থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দিয়েছেন।
এর আগে গত সোমবার ফ্লাইওভারের গার্ডার ভেঙে ১৫ জনের প্রাণহানির ঘটনায় প্রকল্প পরিচালকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ কর্তব্যে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে সিএমপির চান্দগাঁও থানায় এ মামলা করেন ।
মামলায় প্রকল্প পরিচালক সিডিএ’র নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের যৌথ ঠিকাদার মীর আখতার হোসাইন লিমিটেড ও পারিশা ট্রেড সিস্টেম লিমিটেড এবং পরামর্শক প্রতিষ্ঠান এসএআরএম অ্যাসোসিয়েটস লিমিটেডের কর্মকর্তাদের আসামি করা হয়েছিল।
এছাড়া এ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



