somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকারে আলোর দিশা

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলম দিদার, দক্ষিণ চট্টগ্রাম থেকে ফিরে : ইসমাইল, শফিউল আলম, জামাল উদ্দিন, সাদিয়া মেহেরু ও আছমা। ওদের প্রত্যেকের বয়স ৩ থেকে ১০ বছরের মধ্যে। কেউ এসেছে এক মাইল দূরের পাহাড়ি মেঠো পথ মাড়িয়ে, কেউ এসেছে পাহাড়ি ছড়া ও দুর্গম পথ পাড়ি দিয়ে।
তাদের প্রত্যেকেই প্রতিদিন সকাল-বিকাল এসে মিলিত হয় চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের পাহাড়ের কোল ঘেঁষা একটি ছাউনি দেয়া উন্মুক্ত স্থানে। তারা সেখানে আসে পাহাড়ের অন্ধকার থেকে নিজেদের মুক্তি করে শিক্ষার আলোয় আলোকিত করতে।
শুধু ইসমাইল-আছমা নয়, সেখানে প্রতিদিন আসে দোহাজারী ইউনিয়নের হিমছড়ি গ্রামের প্রত্যন্ত গ্রামের শিক্ষা বঞ্চিত শত শত শিশু। হিমছড়ির প্রত্যন্ত দুর্গম এলাকায় যেখানে সরকারিভাবে শিক্ষার আলো পৌঁছেনি, সেখানে এলাকার কয়েকজন সাহসী যুবকের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এলাকার ১২০ পরিবারের মধ্যে বেশিরভাগ মানুষই দিনমজুর, কৃষক ও কাঠুরে। তাদের সমন্বিত প্রয়াসেই সেখানে গড়ে উঠেছে এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি। নামহীন এ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য একটাই পাহাড়েই যাদের জন্ম ও বেড়ে উঠা তাদের যেন অশিক্ষার অন্ধকারে আচ্ছন্ন করতে না পারে।
দোহাজারী ইউনিয়নে হিমছড়ি গ্রামের চলাচলের একমাত্র পাহাড়ী পথের পাশে একটি কড়ই গাছের নিচে নির্মাণ করা হয়েছে একটি স্থাপনা। প্রায় একশ’ বর্গ ফুটের এই স্থাপনা চারদিকে উন্মুক্ত হলেও বৃষ্টি এবং রোদ থেকে শিশুদের রক্ষা করতে ছন দিয়ে দেওয়া হয়েছে ছাউনি। সেখানে বসেই শিক্ষার পাঠ নিচ্ছে ৩ থেকে ১০ বছর বয়সী প্রায় ৬৯ জন ছেলে-মেয়ে। এলাকার শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে এলাকার কয়েক জন সাহসী যুবকের ডাকে সাড়া দিয়েছেন দোহাজারী ইউনিয়নের হিমছড়ির পাশের গ্রামের বাসিন্দা মৌলানা শামসুল আলম। গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ উদ্যোগে তিনি প্রতিদিন সকাল পৌণে সাতটা থেকে পৌণে নয়টা এবং দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত শিশুদের মাঝে শিক্ষার আলো দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘স্থানীয় কয়েক জন যুবকের অনুরোধে গাছের নিচে খোলা জায়গায় বসে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে কোরআন-সুন্নাহ শিক্ষার পাশাপাশি দেশ ও সমাজ সম্পর্কে ছেলে মেয়েদের তালিম দেওয়া হয়। এলাকায় কোনো ধরণের শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিশুদের মধ্যেও লেখাপড়ার দারুন ইচ্ছা আছে।’
পাহাড় পরিবেষ্টিত ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সেখানকার বাসিন্দারা সাধারণ শিক্ষার আলো থেকে বঞ্চিত হলেও এলাকাবাসী তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা থেকে যাতে বঞ্চিত না হয় সেজন্য সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন বলে জানিয়েছেন অন্যতম উদ্যোগক্তা মনজুর কাদের। পেশায় কৃষক মনজুর কাদের বলেন, ‘হিমছড়ি গ্রামের আশে পাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমাদের ছেলে মেয়েরা যে কোনো ধরণের শিক্ষার আলো থেকে বঞ্চিত। সাধারণ শিক্ষা দেয়ার মত এলাকায় কোনো লোকও নেই। তাই ছেলে-মেয়েরা যাতে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য গাছের নিচে উন্মুক্ত স্থানে একটি স্থাপনা নির্মাণ করে শিক্ষা বিস্তারের কাজ শুরু করেছি।’
স্থানীয় বনের হেডম্যান ও উদ্যোগক্তা আলম বলেন, ‘গত ১ ডিসেম্বর থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। পড়তে আসা সকলের অভিভাবক টাকা দিতে না পারলেও যে যার সাধ্যমত টাকা পয়সা দিয়ে ধর্মীয় শিক্ষকের বেতন এবং মক্তবটির চারদিকে বেড়া-স্থায়ী ছাউনি দেয়া হবে।’ তবে যেসব শিক্ষার্থীরা কোনো ধরণের টাকা দিতে পারবে না তাদের এখানে পড়তে কোনো সমস্যা হবে না বলে জানান এই হেডম্যান।
সরকারিভাবে এখানো কোন ধরণের সহযোগিতা না পেলেও এলাকাবাসী ওই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটিতে সাধারণ শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। কয়েক মাসের মধ্যেই স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে বেড়া ও টিনের ছাউনি দিয়ে স্থায়ীভাবে নির্মাণ করা হবে প্রতিষ্ঠানটি। আর একাজে সরকারের বিশেষ দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। উদ্যোগ ছোট হলেও শুরু হওয়া এই পথচলা এক সময় বিশাল আকারে এলাকায় অন্ধকার দূর করে আলোর দিশা হয়ে আসবে বলে প্রত্যাশা করেছেন ৬০ উর্ধ্বো এক বৃদ্ধ।
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে স্থানীয় দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ বলেন, ‘হিমছড়ি এলাকাটি আমার এলাকায় হলেও সেখানের ছেলে-মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত বিষয়টি আমি জানতাম না। তবে যারা এ উদ্যোগ গ্রহণ করেছেন তাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আমি তাদের সাথে যোগাযোগ করে সেখানকার শিক্ষার প্রসারে কাজ করবো।’
চন্দনাইশ উপজেলার নির্র্বাহী কর্র্মকর্তা (ইউএনও) ইশরাত রেজা বলেন, ‘দোহাজারীর প্রত্যন্ত এলাকা হিমছড়ি গ্রামের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে স্থানীয়দের এই উদ্যোগকে আমি সম্মান জানাই। তাদের সব ধরণের সহযোগিতা করা হবে। আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলবো এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×