আমি ৫২’র ভাষা আন্দোলন দেখেনি, ৫৯’র গণ অভ্যূথান দেখেনি, ৬৬’র ৬ দফার আন্দোলন দেখেনি, ৭১’ মহান মুক্তিযুদ্ধ দেখেনি, মায়ের মুখের কান্না দেখেছি, বোনের সম্ভ্রম হারানোর আক্ষেপের কথা শুনেছি, পুঙ্গ মুক্তিযোদ্ধাদের যন্ত্রণাকাতর কান্নার শব্দ শুনেছি। তবে ২০১৩ সালের ফেব্র“য়ারি মাসে বাংলাদেশের তরুণ সমাজের নব জাগরণের মাধ্যমে ২য় মুক্তিযুদ্ধ দেখেছি, এতে অংশও নিয়েছি। ফাঁসির দাবিতে তারুণ্যের বিস্ফোরণ দেখে আমি অভিভূত, গর্বিত, আনন্দিত!
আসুন তারুণ্যের এই শক্তির উপর ভর করে আমরা চট্টগ্রামে যুদ্ধাপরাধীদের ডাকা হরতাল প্রতিরোধের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে, রক্তের বিনিময়ে অর্জিত এই লাল সবুজের বাংলায় রাজাকারদে ঠাঁই নাই। রাজাকারদের শুধু ফাঁসি নই, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তাদের সামাজিকভাবে ও ব্যবসায়িকভাবে বয়কট করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



